এক্সপ্লোর

IND vs NZ Final: কালো না লাল? পেস না স্পিনসহায়ক? ফাইনালে আমদাবাদের ২২ গজ নিয়ে কী বললেন সূর্যকুমার যাদব?

T20 World CUP final: শোনা যাচ্ছে রবিবাসরীয় বিশ্বকাপ ফাইনালের দিন এক মিশ্র পিচ তৈরি করলেও, তাতে লাল মাটির আধিক্য থাকতে পারে।

আমদাবাদ: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল (T20 World CUP final)। আমদাবাদে সম্মুখসমরে ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ)। লাল মাটি না কালো মাটি না দুইয়ের মিশ্রণ, ম্যাচের আগে স্বাভাবিকভাবেই আজকের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ কেমন হবে, সেইদিকে সকলের নজর রয়েছে। আগ্রহ রয়েছে। তবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কিন্তু পিচ নিয়ে খুব চিন্তা করতে নারাজ। বরং তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তাঁদের যে পিচই দেওয়া হবে, সেই পিচের সঙ্গে মানিয়ে নিতে তাঁর দল প্রস্তুত।

মুম্বইয়ে লাল মাটির পিচে খেলেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে টানটান জয় পেয়েছিল ভারতীয় দল। রানের পাহাড় গড়েছিল টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে রবিবাসরীয় বিশ্বকাপ ফাইনালের দিন এক মিশ্র পিচ তৈরি করলেও, তাতে লাল মাটির আধিক্য থাকতে পারে। পিচ প্রস্তুতকারকরা এক হাইস্কোরিং বিশ্বকাপ ফাইনালে আশায়। তবে এই বিষয় নিয়েই সূর্যকুমার যাদব ভাবলেশহীন। ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় অধিনায়ককে বলতে শোনা যায়, 'আমাদের তো ফাইনাল খেলতেই হবে, তাই যে কোনও ধরনের পিচ হোক অসুবিধা নেই। আমরা তো এই টুর্নামেন্টে কালো এবং লাল উভয় ধরনের মাটির পিচেই খেলেছি। আমরা তো ভাল খেলছি, তাই যে কোনও ধরনের পিচ হোক সমস্যা নেই।'  

সুপার এইট ও সেমিফাইনাল মিলে ঝুলিতে মাত্র চার উইকেট ও প্রচুর রানও খরচ করে ফেলেছেন। শেষ চারের মহারণে ৪ ওভারে ৬৪ রান খরচ করে ফেলেছেন। তাই স্বাভাবিকভাবেই বরুণ চক্রবর্তীকে ফাইনালে খেলানো হবে কি না, সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছ। সেই নিয়েও সূর্যকুমার নিশ্চিতই।

কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ে নামার আগের দিন সূর্যকুমার যাদব সাংবাদিক বৈঠকে এসে বলেন, 'বরুণের পারফর্ম্য়ান্স নিয়ে সত্যি কথা বলতে আমরা অত চিন্তা করছি না। বরুণ বিশ্বমানের বোলার। এই মুহূর্তেও ওই এক নম্বর বোলার বিশ্বের এই ফর্ম্যাটে। আর তাছাড়া ক্রিকেট তো টিম গেম। এখানে দলের জয়ের স্বার্থেই দল তৈরি করা হবে। বরুণ জানেন ও কীভাবে ম্য়াচ জেতাবে দলকে। তবে ওঠাপড়া তো লেগেই থাকে ফর্মের। আমরা এখনও দল নিয়ে বা একাদশ নিয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত করিনি। তবে খেলার আগই সকালে পিচ ও পরিস্থিতি বুঝে একাদশ গঠন করা হবে। পরিবর্তন হলে তখনই দেখা যাবে।'

মঞ্চ প্রস্তুত, খেলোয়াড়রা তৈরি এবার অপেক্ষা শুধু মহারণ শুরুর। সেই মহারণ দেখার অপেক্ষায় গোটৈা দেশ।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget