এক্সপ্লোর

Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা

Indian Cricket: দেশের জার্সিতে হোক বা আইপিএলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, বুমরা মানেই বল হাতে ম্য়াজিক। নিজের ঘরের মাঠে সম্প্রতি টি-টােয়েন্টি বিশ্বকাপ জিতেছেন।

আমদাবাদ: অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেটে নিজের জাত চিনিয়ে আসছেন। গত ১০ বছরে ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) সবচেয়ে বড় আবিষ্কার তিনি। প্রতিপক্ষ দলের তাবড় তাবড় ব্যাটারও জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সামনে বারবার নাকানিচোবানি খেয়েছেন। টেস্ট হোক, ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি ফর্ম্য়াট। দেশের জার্সিতে হোক বা আইপিএলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, বুমরা মানেই বল হাতে ম্য়াজিক। নিজের ঘরের মাঠে সম্প্রতি টি-টােয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। ফাইনালেও তাঁর ঝুলিতে এসেছে ৪টি উইকেট। সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদবরা বলেই দিচ্ছেন যে বুমরা 'ওয়ান্স ইন আ জেনারেশন' বোলার। দল যখনই বিপদে পড়েছে, তখনই ত্রাতা হয়ে দেখা দিয়েছেন বুমরা। 

এক সাক্ষাৎকারে বুমরা বলছেন, ''আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালবাসি। কঠিন সময়ে বোলিং করতে চাই। দলের পাশে দাঁড়াতে চাই। তার জন্য়ই আমি ক্রিকেট খেলি। যখন নিজের পারফরম্য়ান্স নিয়ে আমি তফাৎ গড়ে দিতে পারি, তা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আমি আমার ক্রিকেট শুরু করেছিলাম গুজরাতে। আমদাবাদে প্রচুর ক্রিকেট খেলেছি। নিজের চেনা মাঠে বিশ্বজয়ের অনুভূতি একেবারেই আলাদা।''

২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে হেরে যেতে হয়েছিল। খেতাব হাতছাড়া হয়েছিল। কিন্তু সেই মাঠেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে সূর্যকুমারের দল। বুমরা বলছেন, ''সেবার আমরা অল্পের জন্য পারিনি। কিন্তু এবার পেরেছি। আমার ছেলেও এবার মাঠে ছিল। আমার মা ছিল। সবার সামনে বিশ্বচ্য়াম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা একেবারে আলাদা।'' 

সংবাদ সংস্থা PTI-য়ের রিপোর্ট অনুযায়ী জসপ্রীত বুমরাকে বেশি করে এবার দেখা যাবে ওয়ান ডে ফর্ম্যাটে। তারকা ফাস্ট বোলার খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচ খেলবেন না। কিন্তু কেন? আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের আগামী লক্ষ্য ৫০ ওভারের বিশ্বকাপ জয়। সাম্প্রতিক সময়ে বিশেষ করে যশপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করা হয়েছে। তিনি সব সিরিজ়ে খেলেন না। যেহেতু ২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হবে, তাই সেকথা মাথায় রেখে বুমরা আপাতত টি-টোয়েন্টির থেকে আন্তর্জাতিক ওয়ান ডেতে বাড়তি নজর দেবেন বলেই রিপোর্টে জানানো হয়েছে। 

২০২৮ সালে অলিম্পিক্সে বুমরা খেলবেন বলে ধরেই নেওয়া যায়। সেই টুর্নামেন্ট কুড়ির ফর্ম্য়াটে হবে। কিন্তু তার এক বছর আগে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। সেই টুর্নামেন্টেই পাখির চোখ আপাতত ডানহাতি পেসারের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
Virat Kohli: কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget