এক্সপ্লোর

T20 World Cup 2026: প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগই পায়নি দল! ভারত ম্যাচের আগে ক্ষোভ উগরে দিলেন নামিবিয়ার অধিনায়ক

India vs Namibia: ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি রাতের বেলায় নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নামবে নামিবিয়া।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই এই টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) সম্ভবত নিজেদের সবথেকে বড় ম্যাচ খেলতে নামবে নামিবিয়া। তবে সেই ম্যাচের আগেই দলের প্রস্তুতি নিয়ে একেবারেই খুশি নন নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড ইরাসমাস।

ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি রাতের বেলায় নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নামবে নামিবিয়া (India vs Namibia)। সেই ম্যাচের আগে রাতের বেলায় নামিবিয়াকে অনুশীলনই করতে দেওয়া হয়নি বলে জানান ইরাসমাস। অপরদিকে ভারতীয় দল দুই রাতেই অনুশীলন করার সুযোগ পেয়েছে। এই দ্বিচারিতা নিয়ে সরব হয়ে তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করেন, 'এই ম্যাচের আগে আমাদের একবারও রাতের বেলায় অনুশীলন করার সুযোগ দেওয়া হয়নি। কেন জানি না।'

তিনি যোগ করেন, 'আমি যতদূর জানি ভারতীয় দল রাতের বেলায় দুইটি ট্রেনিং সেশন পেয়েছে এবং আমি দেখতে পাচ্ছি বাইরে কানাডা রয়েছে ওরা এবার রাতের বেলায় অনুশীলন সারবে। আপনাদের এই নিয়ে যা বোঝার বুঝুন। তবে আমরা মাঠে নেমে কিন্তু নামিবিয়ার মতো করেই খেলব। আর নামিবিয়া লড়াই করে।'

নামিবিয়া অধিনায়কের দাবি তাঁদের দেশে সীমিত পরিষেবা পাওয়ায় আলোর নীচে খেলাটা একেবারেই সহজাত নয় এবং সেই কারণেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা তাদের জন্য বেশ খানিকটা চ্যালেঞ্জিংই হবে। 'আমাদের নামিবিয়ায় তো মাঠে আলোই নেই। পরিকাঠামোর দিক থেকে এটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তাই যারা এর আগে আলোয় ম্য়াচ খেলেনি, তাদের জন্য বিষয়টা একেবারেই সহজ নয়।'

আজকের ম্যাচের ভেন্যু অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং সহায়কই হয়। পিচে মোটামুটি ভালই বাউন্স থাকে যা ব্যাটারদের শট খেলতে সাহায্য করে। ভারতীয় দলে প্রচুর বিগ হিটার রয়েছেন। তাই এক হাইস্কোরিং ম্যাচের আশা করাই যায়। অবশ্য ফাস্ট বোলাররাও নতুন বলে একেবারে শুরুর দিকে খানিকটা স্যুইংয়ের আশা করতে পারেন। তবে খুব বেশিক্ষণ তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সাম্প্রতিক সময়ে নয়াদিল্লি বাতাস নিয়ে বিভিন্ন জায়গায় বারংবার সমালোচনা শোনা গিয়েছে। এই ম্যাচের সময়ও বাতাসের গুণমান খুব একটা ভাল হওয়ার সম্ভাবনা নেই। ম্যাচের শুরুর দিকে বিকেলে ভারতের রাজধানীর তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে। এই তাপমাত্রা অবশ্য রাত যত গড়াবে কমে ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে ম্যাচের দিন বৃষ্টির কোনওরকম পূর্বাভাস  নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget