এক্সপ্লোর

IND vs NED: অফস্পিন খেলায় দুর্বলতা! চিন্তিত ভারতীয় ব্যাটাররা? নেদারল্যান্ডস ম্যাচশেষে মুখ খুললেন শিবম দুবে

Shivam Dube: ডাচদের বিরুদ্ধে আমদাবাদে ব্যাট হাতে ৩১ বলে ৬৬ রানের ইনিংস খেলার পর শিবম দুবে বল হাতেও দুই উইকেট নেন।

আমদাবাদ: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) অপরাজিত, অপ্রতিরোধ্য ভারতীয় দল। চারটি গ্রুপ পর্বের ম্যাচের সবকয়টিই জিতেছে টিম ইন্ডিয়া। তবে দলে কোনও দুর্বলতা নেই বললে ভুল বলা হবে। পরিসংখ্যান এবং রবিন উথাপ্পার মতো বহু প্রাক্তনীই মনে করছেন এই বিশ্বকাপে অফ স্পিনারদের খেলার বিষয়ে ভারতীয় ব্যাটারদের খানিক দুর্বলতা ধরা পড়েছে, যে বিষয়ে উন্নতির প্রয়োজন। তবে ভারতীয় ম্যানেজমেন্ট কি এমনটা মনে করছে? এই বিষয়ে মুখ খুললেন শিবম দুবে (Shivam Dube)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চার ম্যাচে জেরহার্ড ইরাসমাস, সাঈম আয়ুব, এমনকী নেদারল্যান্ডস ম্যাচে (IND vs NED) আরিয়ান দত্তরা সকলেই ভারতের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন। গতকাল ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৬৬ রান করা শিবম দুবেকেও কিন্তু দত্ত শান্ত রাখেন। তাঁর বিরুদ্ধে একের পর এক চার বল ডটও খান দুবে। আরিয়ান দত্ত গতকাল চার ওভার হাত ঘুরিয়ে ১৯ রানের বিনিময়ে দুই উইকেট নেন।

এহেন পারফরম্যান্সের পর তাই অনেকেই ভারতীয় ব্যাটারদের অফস্পিন খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তবে এই নিয়ে বাড়তি কোনও কথা হবে না বলেই সাফ জানিয়ে দেন দুবে। 'এই নিয়ে কোনও কথা হয়নি কারণ অনেক সময়ই এমন কিছু বল আসে যেগুলিকে মারা ব্যাটারদের জন্য সহজ হয় না, ব্যাটাররা মারতে পারে না। গোটাটাই একটা শটের ব্যাপার। ওই একটা শট লেগে গেলে আর আসন্ন ম্যাচগুলিতে কেউ অফস্পিন খেলা নিয়ে কোনও প্রশ্ন তুলবে না।' দাবি দুবের।

ম্যাচের পর ম্যাচসেরা ভারতীয় ক্রিকেটার অফস্পিনের বিরুদ্ধে নিজের ব্যাটিংয়ের কথা বলতে গিয়ে তিনি আরও জানান, 'আমার বিরুদ্ধে অফস্পিনারটা খুবই ভাল বল করছিল। চারটে ডট বল করেছে, তাই বলতেই হবে যে দারুণ ওভার করেছে। তবে আমি জানতাম আমি পরে ওর শোধ নিতে পারব। বল তো স্কিডও করছিল এবং খানিকটা নীচুও থাকছিল। একটা বল তো ঘুরেওছে। তো সত্যিটা হল আমি মারতেই পারতাম, কিন্তু ওই মুহূর্তে ওই পরিস্থিতির দাবি ভিন্ন ছিল। তাই সেই অনুযায়ীই ওই সময়ে আমায় ব্যাট করতে হত।'

ডাচদের বিরুদ্ধে আমদাবাদে ব্যাট হাতে ৩১ বলে ৬৬ রানের ইনিংস খেলার পর শিবম দুবে বল হাতেও দুই উইকেট নেন। এই পারফরম্যান্সের জন্য তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।  

সেরা শিরোনাম

KKR IPL 2027: নকশা বদলে ফেলছে কেকেআর! আইপিএল নিলামের আগে এই প্রথম কলকাতার বুকে প্লেয়ার বাছাইের ভাবনা
নকশা বদলে ফেলছে কেকেআর! আইপিএল নিলামের আগে এই প্রথম কলকাতার বুকে প্লেয়ার বাছাইের ভাবনা
Delhi Capitals: প্রথমবার একসঙ্গে ক্লাস নিতে পারেন সৌরভ-যুবরাজ, কলকাতার বুকে আগাম আইপিএল জ্বর
প্রথমবার একসঙ্গে ক্লাস নিতে পারেন সৌরভ-যুবরাজ, কলকাতার বুকে আগাম আইপিএল জ্বর
IND vs NZ Day 2 Highlights: কোণঠাসা ভারত পিছিয়ে ২৪০ রানে, হাতে মাত্র ৪ উইকেট, আকাশের সাফল্য চাপা পড়ল ব্যাটিং ব্যর্থতায়
কোণঠাসা ভারত পিছিয়ে ২৪০ রানে, হাতে মাত্র ৪ উইকেট, আকাশের সাফল্য চাপা পড়ল ব্যাটিং ব্যর্থতায়
India vs New Zealand Live: ভারতের ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে স্কোর ১১৬/৬, এখনও পিছিয়ে ২৪০ রানে, লাইভ আপডেট
ভারতের ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে স্কোর ১১৬/৬, এখনও পিছিয়ে ২৪০ রানে, লাইভ আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget