এক্সপ্লোর

T20 World Cup 2026: জিম্বাবোয়ের কাছে হারের পর শ্রীলঙ্কার হাতে দুরমুশ, অজ়িদের কি শেষ ৮-এ পৌঁছনোর কোনও সম্ভাবনা রয়েছে?

Australia Qualification Scenario: টি-টোয়েন্টি বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে হলে নিজেদের অবশিষ্ট ম্যাচ জেতার পাশাপাশি বাকিদেরও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে অস্ট্রেলিয়াকে।

নয়াদিল্লি: আইসিসি টুর্নামেন্ট, তা যে কোনও ফর্ম্যাটেই হোক না কেন, অস্ট্রেলিয়া (Australia Cricket Team) সবসময়ই অন্যতম ফেভারিট দল হিসাবে মাঠে নামে। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) পরিস্থিতি এমনই যে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাওয়ার দোরগোড়ায় অস্ট্রেলিয়া। তবে কোনও কি আর আশা নেই? অজ়িদের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া কি নিশ্চিত? 

অস্ট্রেলিয়ান দল গত শুক্রবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৩ রানে পরাজিত হয়েছিল। এই পরাজয়ে সকলেই চমকে গিয়েছিল। তবে পরের ম্যাচে প্রত্যাবর্তন করার বদলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সোমবার আরও বড় ব্যবধানে পরাজিত হতে হয় অস্ট্রেলিয়ান দলকে। পাথুম নিসাঙ্কার শতরানে ভর করে ১২ বল বাকি থাকতেই আট উইকেটে পরাজিত হতে হয় অজ়িদের। বর্তমানে গ্রুপ 'বি'-তে তিন ম্যাচ খেলে মাত্র একটি জয়ের সুবাদে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু সুপার এইটে গ্রুপের প্রথম দুই দলই পৌঁছবে। সেই কারণেই অজ়িদের বিশ্বকাপ ভবিষ্যৎ আপাতত বিশ বাও জলে।

মিচেল মার্শদের ভাগ্য কিন্তু তাঁদের নিজেদের হাতে নেই। অস্ট্রেলিয়াকে পরবর্তী রাউন্ডে পৌঁছতে হলে অপরের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। তাদের ভাগ্য কিন্তু আজই নির্ধারিত হয়ে যেতে পারে। আজই পাল্লেকেলেতে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে জিম্বাবোয়ে। অজ়িদের ভাগ্য আইরিশদের ওপর নির্ভরশীল। আজ যদি জিম্বাবোয়ে আয়ার্ল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে তাঁরা তিন ম্যাচ জিতে ছয় পয়েন্টে পৌঁছে যাবে। অস্ট্রেলিয়া সেখানে সর্বাধিক চার পয়েন্ট পেতে পারে। তাই আইরিশদের হয়ে আজ গলা ফাটাবেন অজ়িরা।

এই ম্য়াচে ফলাফল অজ়িদের পক্ষে গেলেও, তাদের উদ্বেগ কিন্তু এখানেই শেষ হবে না। অজ়িদের আশা করতে হবে শ্রীলঙ্কায় যেন জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজেদের ম্যাচ জেতে। অস্ট্রেলিয়াকে যে ওমানের বিরুদ্ধে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিততেই হবে, তা বলার জো রাখে না। এমন পরিস্থিতিতে আয়ার্ল্যান্ড, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়া, সকলেরই দুইটি করে জয়ের সুবাদে চার পয়েন্ট থাকবে। এক্ষেত্রে নেট রান রেট কাউন্ট হবে। তিন দলের মধ্যে নেট রান রেটে সবথেকে এগিয়ে থাকা দলই পরের রাউন্ডে পৌঁছবে।

নেট রান রেটের দিক থেকেও জিম্বাবোয়ে আপাতত অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে। আইরিশরা জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতলে তারাও অজ়িদের নেট রান রেটে টপকে যেতে পারেন। তাই ওমানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার শুধুমাত্র ম্যাচ জিতলেই হবে না, তা জিততে হবে বড় ব্যবধানে। মোটের ওপর বলা চলে, অস্ট্রেলিয়ার পরের রাউন্ডে পৌঁছনোর আশা অত্যন্ত ক্ষীণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget