এক্সপ্লোর

WTC Final: আইপিএল শেষেই টেস্টের লড়াই, বিরাটদের ওয়ার্কলোড নিয়ে চিন্তা টিম ম্য়ানেজমেন্টে

IND vs AUS: আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত ও অস্ট্রেলিয়া ফাইনালে পরস্পর মুখোমুখি হবে।

সাসেক্স: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। একে একে দলের সব সদস্যরাই আইপিএল শেষে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। বিরাট কোহলি, উমেশ যাদবরা আগেই এসেছিলেন। পৌঁছে গিয়েছেন রোহিত শর্মাও। অরুণডেল ক্যাসেল ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন সারছে টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোর, পারস মাম্বরের তত্ত্বাবধানে অনুশীলন সারছেন ক্রিকেটাররা। 

বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের প্রস্তুতির একটি ভিডিও ক্লিপিংস পোস্ট করা হয়েছে। সেখানে ভারতীয় দলের বোলিং কোচ পারস মাম্বরে বলছেন, ''গত দুটো সেশন আমাদের দারুণ কেটেছে। ওয়ার্কলোড একটা ইস্যু রয়েছে। তবে সবাই অনুশীলন সারছে নিজেদের মত। হাওয়া বইছে। মাঠটা দুর্দান্ত। বেশি চাপ কেউই অনুভব করুক তা কখনোই কাম্য নয়।'' ভারতীয় দলের ফিল্ডিং কোচ বলছেন, ''আমাদের মাথায় রাখতে হবে যে প্লেয়াররা বেশিরভাগই আইপিএলে খেলে এসেছেন। তাই বাড়তি ধকল আসুক তাঁদের, তা একদমই ঠিক হবে না। ক্যাচ প্র্যাক্টিসে বেশি করে নজর দেওয়া হয়েছে। ক্লোজিং ক্যাচ, স্লিপ ক্য়াচ ও ফ্ল্যাট ক্যাচিংয়ে বেশি গুরুত্ব দেওযা হয়েছে। 

ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, ''প্রত্যেকে এত বড় একটা টুর্নামেন্ট খেলে এসেছে। আমার মনে হয় পুরোটাই মানসিক প্রস্তুতির বিষয়। সাদা বল থেকে লাল বলের ফর্ম্য়াটে মানিয়ে নেওয়াটাই আসল। কিছুদিন সময় লাগবে। তবে আমি আশাবাদী প্রত্যেকেই নিজেদের ছন্দ ধরে রাখতে পারবে।''

বিরাটের প্রশংসায় হ্য়াজেলউড

 আইপিএলে একসঙ্গে খেলেন। বিরাট কোহলির(Virat Kohli)  আরসিবি দলেরই সদস্য জস হ্যাজেলউড। গত ২ বছর ধরে আরসিবির সদস্য অজি পেসার। এই বছর যদিও সেভাবে খেলার সুযোগ পাননি প্রথম একাদশে। কিন্তু দীর্ঘ সময় প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে এবার লড়াইটা সম্মুখ সমরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। বিরাটের বিরুদ্ধে খেলতে নামার আগে অবশ্য কিংগ কোহলির প্রশংসা ঝড়ে পড়ল হ্যাজেলউডের গলায়। অজি পেসার বলছেন, ''আমার মনে হয় বিরাটের পরিশ্রমের কথা সবার আগে উল্লেখ করতে হয়। ও অসম্ভব পরিশ্রমী ছেলে। এরপর ওর ফিটনেস ও ব্যাটিংয়ের স্কিল ওকে আরও বিশ্বমানের ক্রিকেটারে পরিণত করেছে। তিনি এমন একজন যে নেটে সবার আগে পৌঁছত আর সবার শেষে নেট থেকে বেরিয়ে আসত। বিরাট দলের সবাইকে উদ্বুদ্ধ করতে ভালবাসে। ওকে দেখে তরুণ ক্রিকেটারদেরও আত্মবিশ্বাস বেড়ে যায়।''

সেরা শিরোনাম

India vs New Zealand: সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
Rishabh Pant: ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
Syed Mushtaq Ali Trophy: বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget