এক্সপ্লোর

ICC T20 World Cup 2024: আইসিসির নির্দেশে বিশ্বকাপের আগেই জার্সি বদলে বাধ্য হল উগান্ডা, কিন্তু কেন?

Uganda Cricket Team: উগান্ডার জার্সির নকশার জন্য দেশের ক্রিকেট সংস্থা প্রতিযোগিতার ব্যবস্থা করে। তার থেকে বাছাই করা তিন জার্সির মধ্যে শেষমেশ এলিজা মাঙ্গেনি নামক এক ব্যক্তির জার্সিকে বেছে নেওয়া হয়।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 WC 2024) মহারণ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রে যুগ্মভাবে আয়োজিত ২০ দলের এই মেগা টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা চরমে। এই বিশ্বকাপের আগেই এক অদ্ভুত ঘটনা ঘটল। আইসিসির হস্তক্ষেপে নিজেদের বিশ্বকাপের জার্সি বদল করতে বাধ্য হল উগান্ডা (Uganda Cricket Team)। 

উগান্ডা এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণ করতে চলেছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তাদের জার্সিতে রদবদল ঘটাতে বাধ্য করল। কারণ উগান্ডার জার্সি আইসিসির দ্বারা নির্ধারিত নিয়মবিধি ভঙ্গ করছিল। উগান্ডার বিশ্বকাপের জার্সির হাতায় পালকের এক নকশা ছিল। দেশের জাতীয় পাখি ধূসর-মুকুটযুক্ত সারস (গ্রে ক্রাউন্ড ক্রেন) থেকে অনুপ্রেরণা নিয়ে এই জার্সির নকশা বানানো হয়। জার্সির হাতল থেকে এই পালকের নকশা সরিয়ে দেওয়ার জন্যই উগান্ডাকে আইসিসির তরফে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ঠিক কী কারণে এমনটা করা হল?

আসলে জার্সির হাতলে পালকের নকশার ফলে স্পনসরদের লোগো সঠিকভাবে বোঝা যাচ্ছিল না। সেই কারণেই জার্সি থেকে পালকের নকশা ছিল সরানোর জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেও নিয়েছে উগান্ডা দল। দলের নতুন জার্সিতে উজ্জ্বল হলুদ রঙের এবং সেই জার্সির হাতলে কিন্তু এই নকশা নেই। উগান্ডা ক্রিকেট সংস্থার জনসংযোগ কর্মকর্তা, 'আইসিসি আমাদের জার্সির নকশা বদলের জন্য বলেছিল। তবে আমাদের হাতে যথেষ্ট সময় ছিল না। তাই জার্সিতে হালকা বদল ঘটানো হয়। তবে প্রাথমিক নকশার মাত্র ২০ শতাংশই বদল করা হয়েছে। বাকিটা তো একই রয়েছে।'

প্রসঙ্গত, উগান্ডার জার্সির নকশার জন্য দেশের ক্রিকেট সংস্থা একটি প্রতিযোগিতার ব্যবস্থা করে। সেই প্রতিযোগিতা থেকে বাছাই করা তিন জার্সির মধ্যে থেকে শেষমেশ এলিজা মাঙ্গেনি নামক এক ব্যক্তির জার্সিকে বেছে নেওয়া হয়। মার্চ মাসেই এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। তবে সেই জার্সিতে বাধ্য হয়েই অল্প বদল ঘটাল উগান্ডা। ৪ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে উগান্ডা। নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁরা কেমন পারফর্ম করে, সেটা দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'ভেবেচিন্তে বাছাই কর', টিম ইন্ডিয়ার টিম ইন্ডিয়ার কোচ নির্বাচনের ক্ষেত্রে পরামর্শ সৌরভের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget