এক্সপ্লোর

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?

IND vs ZIM: জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বৈভব সূর্যবংশী ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলে।

হারারে: ঘরোয়া ক্রিকেট এবং মূলত আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করে ভারতীয় জাতীয় দলে নিজের জায়গা পেয়েছিল বৈভব সূর্যবংশী। তবে প্রথম সুযোগেই ব্য়র্থ। বিলেতের মাটিতে  আশানুরূপ পারফর্ম করতে পারেনি বৈভব সূর্যবংশী (Vaibhav Soorynavanshi)। তবে জিম্বাবোয়েতে (IND vs ZIM) প্রথম টি-২০ তে ব্যাটে নেমেই দুরন্ত ইনিংস। হারেরেতে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলে ইতিহাস গড়ে ফেলে বৈভব। 

আন্তর্জাতিক ক্রিকেটে এই ইনিংসের সুবাদে বৈভবই সবথেকে কম বয়সি ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করে। বৃহস্পতিবার বৈভবের বয়স ছিল ১৫ বছর ১১৮ দিন। আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরি করেননি কেউই। এতদিন এই রেকর্ড ছিল সচিনের। ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৮৯ সালে টেস্টে যখন হাফসেঞ্চুরি করেন সচিন, তাঁর বয়স ছিল ১৬ বছর ২১৩ দিন। ১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে শাহিদ আফ্রিদি হাফসেঞ্চুরি করেছিলেন ১৬ বছর ২১৪ দিন বয়সে। তবে সচিন তেন্ডুলকরের কীর্তি ভেঙে দিল বৈভব। সব রেকর্ড ভেঙে গেল বৈভবের ব্যাটে। তৈরি হল নতুন ইতিহাস।

মাত্র ১৮ বলেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকায় বৈভব। এই ইনিংস তার আন্তর্জাতিক কেরিয়ারে শুরু করতে লাভবান হবে এবং আসন্ন ম্যাচগুলিতে তাকে ভাল পারফর্ম করতেও তার আত্মবিশ্বাস বাড়াবে। বৈভবের মতে সে নিজের এই ইনিংসে মাথা ঠান্ডা রেখে নিজের শক্তি অনুযায়ী পারফর্ম করে।

বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে বৈভবকে বলতে শোনা যায়, 'কেরিয়ারের শুরুতে এই ধরনের ইনিংস খেলতে পারলে পরবর্তী ম্যাচগুলির জন্য আত্মবিশ্বাস বাড়ে। মনে হচ্ছিল আমি নিজের জ়োনে ছিলাম এবং তখন আমি নিজের শক্তিশালী দিকগুলির কথা মাথায় রেখে খেলছিলাম।' 

জ়িম্বাবোয়ে প্রথমে ব্যাট করে তোলে ১২৫/৭। জবাবে ৪০ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল ভারত। ১৯ বলে ৫০ রান করে শুরুতেই জ়িম্বাবোয়ের বোলিংকে কোণঠাসা করে দেয় বাঁহাতি ব্যাটার বৈভব। ঈশান কিষাণও ৩৫ রানের ইনিংস খেলেন এবং শ্রেয়স আইয়ার করেন পরিপক্ক ২৮ রান। ফলত সহজেই ৪০ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজ়ে আপাতত ১-০ এগিয়ে যায় ভারতীয় দল। কাল সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে পুনরায় মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget