এক্সপ্লোর

Virat Kohli-Rohit Sharma: নিউজ়িল্যান্ডে নামার কয়েক ঘণ্টার মধ্যেই নেটে বিরাট কোহলি, ওয়ান ডের জন্য অনুশীলন শুরু রোহিতেরও

NZ vs IND ODI: ৪ নভেম্বর থেকে ভারত ও নিউজ়িল্যান্ডের পাঁচ ম্য়াচের ওয়ান ডে সিরিজ় শুরু হতে চলেছে।

অকল্যান্ড: ভারত-নিউজ়িল্যান্ডের (IND vs NZ) টি-২০ সিরিজ়ের এখনও এক ম্যাচ বাকি রয়েছে। তবে ভারতীয় দল আগে সিরিজ় জিতে নিয়েছে, তাই সকলেরই নজর ধীরে ধীরে ওয়ান ডে সিরিজ়ের দিকে ঘুরছে। আর ঘুরবে নাই বা কেন! এই সিরিজ়েই যে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) খেলতে দেখা যাবে। 

প্রাথমিকভাবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় থাকলেও, বিরাট কোহলি ও রোহিত শর্মার উন্মাদনাকে মাথায় রেখে ওয়ান ডে ম্যাচের সংখ্যা বাড়ানো হয়। তিনের বদলে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ় আয়জিত হবে এই সফরে। ৪ নভেম্বর থেকে সেই সিরিজ় শুরু হবে। রো-কোর উপস্থিতিতে স্বাভবিকভাবেই ওয়ান ডে ঘিরে উত্তেজনার পারদ বাড়বে। এই দুই মহাতারকা ভারতীয় ব্যাটার কিন্তু ৫০ ওভারের সিরিজ়ের প্রস্তুতির জন্য আজই মাঠে নেমে পড়লেন।                 

আরও পড়ুন:- ফিলিপ্স, ব্রেসওয়েল, ডাফি ত্রয়ীর সুবাদে ভারতকে সিরিজ়ের প্রথমবার হারাল নিউজ়িল্যান্ড 

গতকালই মুম্বই থেকে অকল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন বিরাট কোহলি। সেখানে আজ পৌঁছে কয়েক ঘণ্টার মধ্যেই অনুশীলনে নেমে পড়ে কোহলি প্রমাণ করে দিলেন কেন তিনি অনন্য। কেরিয়ারের সায়াহ্নে এসেও এই মনোভাবটাই হয়তো কোহলিকে সেরার সেরা, 'কিং' বানায়। রোহিতও অনুশীলনে নেমে ব্যাটিং করেন। দুই তারকার অনুশীলনের একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফে পোস্ট করা হয়েছে।

 

অপরদিকে, ভারতীয় অধিনায়ক শুভমন গিল, সহ-অধিনায়ক কেএল রাহুল, গুরনুর ব্রাররা আরও আগেই অনুশীলনে নেমে পড়েছেন। সব মিলিয়ে বলা বাহুল্য টি-২০ সিরিজ় শেষের আগেই ওয়ান ডে সিরিজ়ের প্রস্তুতি কিন্তু জোরকদমে শুরু হয়ে গিয়েছে। তবে এই ওয়ান ডে সিরিজ় শুরুর আগেই জোর ধাক্কা খেয়েছে ভারতীয় দল।       

বিভিন্ন রিপোর্টে আগেই দাবি করা হচ্ছিল, এবার সেই দাবি সত্যি হল। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় থেকে খেলতে পারবেন না প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতীয় বোর্ডের তরফে আজই জানিয়ে দেওয়া হল তারকা ফাস্ট বোলার আসন্ন পাঁচ ম্য়াচের ওয়ান জে সিরিজ়ে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে কোনও বদলি ক্রিকেটারের নাম অবশ্য বিসিসিআইয়ের তরফে ঘোষণা করা হয়নি।        

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
Advertisement

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget