এক্সপ্লোর

Virat Kohli:টেস্ট অবসর ভেঙে ফিরতে পারেন কোহলি, শর্ত একটাই... বিরাট ভবিষ্যদ্বাণী প্রাক্তন বিশ্বজয়ী তারকার

Indian Cricket Team: বিরাট, রোহিত, তিন তারকা ছাড়া বহুদিন পর টেস্ট ক্রিকেট খেলতে নামবে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল্যান্ড।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই সকলকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর এই সিদ্ধান্তে কেউ কেউ যেমন হতাশ, কেউ কেউ আবার বিস্মিত। তবে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে পারেন বলে মনে করছেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক।

অস্ট্রেলিয়ার তারকা প্রাক্তনী মাইকেল ক্লার্ক (Michael Clarke) দাবি করেন ভারতীয় দল যদি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে ৫-০ স্কোরলাইনে পরাজিত হয়, তাহলে কোচ ও নির্বাচকরা কোহলির সঙ্গে কথা বললে, তিনি কিন্তু আবার টেস্টে ফিরতে পারেন। কোহলির আইপিএল জয়ের পর মন্তব্যের দিক ইঙ্গিত করেই  ক্লার্ক এমনটা দাবি করেন।

আইপিএল জয়ের পর কোহলি দাবি করেন 'এই জয়টা দারুণ, তাও বলব এটা টেস্ট ক্রিকেটের থেকে পাঁচগুণ কম।' এই মন্তব্যের ভিত্তিতেই মাইকেল ক্লার্ক সম্প্রতি এক পডকাস্টে বলেন, 'আমি বিশ্বাস করি ভারতীয় দল যদি ইংল্যান্ডে ফ্লপ করে এবং উদাহরণস্বরূপ ধরা গেল ওরা ৫-০ পরাজিত হল। তাহলে আমার মনে হয় অনুরাগীরা সকলেই চাইবেন কোহলি অবসর ভেঙে আবার টেস্ট ক্রিকেটে ফিরে আসে।'

তিনি আরও যোগ করেন, 'আমার সত্যিই মনে হয় ওকে যদি অধিনায়ক ও নির্বাচকরা বলে, সমর্থকদের সমর্থনে ভর করে ভারতীয় দল ইংল্যান্ডে বড় ব্যবধানে হারলে, আমার মনে হয় ও ফিরবে। ও তো এখনও টেস্ট ক্রিকেটকে ভীষণ ভালবাসে। আমার মতে ওই বাক্য বাছাই, ও কথাগুলির মাধ্য়মেই টেস্ট ক্রিকেটের প্রতি ওর ভালবাসাটা বোঝানোর জন্য যথেষ্ট।'  

 প্রসঙ্গত, আইপিএল জিতে আনন্দে আত্মহারা হন কোহলি। তবে তারপরেই বেঙ্গালুরুতে ফিরে সেলিব্রেশনের মাঝেই ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে কোহলিদের ঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এতেই পদপিষ্ট হয়ে ১১জন মারা যান, আহত হন ৪৭।

এবার সেই ঘটনায় খোদ বিরাট কোহলির বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কুবন পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ। কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা এইচ এম বেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যিনি একজন স্থানীয় সমাজকর্মী। এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হবে বলেও পুলিশ সূত্রে খবর। আলাদা করে কোহলির নামে এফআইআর না-ও নিতে পারে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget