এক্সপ্লোর

Virat Kohli: ব্যাট চললেই গড়বেন গুচ্ছ রেকর্ড, বর্ডার-গাওস্কর ট্রফিতে ইতিহাসের হাতছানি কোহলির সামনে

Border-Gavaskar Trophy: অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে বারংবার জ্বলে উঠেছে বিরাট কোহলির ব্যাট।

নয়াদিল্লি: নিজের সেরা ফর্মে নেই তিনি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে বড় রান আসেনি তাঁর ব্যাট থেকে। বিগত পাঁচ বছরে লাল বলের ক্রিকেটে এসেছে মাত্র দুইটি সেঞ্চুরি। তবে ইতিহাস প্রমাণ অস্ট্রেলিয়ার মাটিতে বারংবার জ্বলে উঠেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আসন্ন বর্ডার গাওস্কর ট্রফিতেও (Border-Gavaskar Trophy) ফের একবার তাঁর ব্যাট জ্বলে উঠবে, সেই আশাতেই ভারতীয় সমর্থকরা।

তাঁর সামনে কিন্তু এই সিরিজ়েও একাধিক ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের পিছনে ফেলেতে পারেন বিরাট কোহলি। হতে পারেন ভারতীয় হিসাবে অজ়িভূমে সর্বোচ্চ রানসংগ্রাহক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় হিসাবে সর্বাধিক রান করেছেন সচিন তেন্ডুলকর। বিরাট কোহলি এই সিরিজ়ে আর ৪৫৮ রান করলেই ভারতীয় হিসাবে অজ়িদের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন।

সচিনের আরও একটি রেকর্ডেও ভাগ বসাতে পারেন কোহলি। আসন্ন সিরিজ়ের প্রথম দুই টেস্ট খেললেই সচিনের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে অজ়িভূমে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব গড়বেন কোহলি। অ্যাডিলেডে এক তরুণ বিরাট কোহলির শতরানের পর গর্জন এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে গাঁথা রয়েছে। অ্যাডিলেড ওভাল বরাবরই তাঁর পছন্দের মাঠ। তিনি এই মাঠেই তিনটি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর একটি সেঞ্চুরি হাঁকালেই এই মাঠে সর্বকালের সর্বাধিক শতরান হাঁকানোর রেকর্ড গড়ে ফেলবেন তিনি।

সচিনের পাশাপাশি আসন্ন সিরিজ়ে আরেক কিংবদন্তি ব্রায়ান লারাকেও কিন্তু পিছনে ফেলতে পারেন কোহলি। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে আর ১০২ রান করলেই কোহলি লারাকে পিছনে ফেলে ওভালে সর্বাধিক রান করা বিদেশি ব্যাটার হয়ে যাবেন।

বর্ডার-গাওস্কর ট্রফিতে কোহলি বরাবরই নজর কেড়েছেন। বারংবার খারাপ ফর্মও কাটিয়ে উঠেছেন। এবারও তেমনটাই হলে, কোহলি যদি আর চারটি শতরান হাঁকাতে পারেন তাহলে তিনি অজ়িভূমে সর্বাধিক শতরানকারী বিদেশি ক্রিকেটার হয়ে যাবেন। কোহলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় ছয়টি শতরান করেছেন। আর চারটি সেঞ্চুরি হাঁকালেই জ্যাক হবসকে পিছনে ফেলে দেবেন তিনি। পাশাপাশি আর ৫৭৪ রান করলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে তিনি অজ়িভূমে ৪০০০ আন্তর্জাতিক রান করবেন। এবার খালি সিরিজ় শুরুর অপেক্ষা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে খেলবেন না রোহিত? তাঁর বদলে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget