এক্সপ্লোর

Kapil On Virat: '১০ বছর পর অনুশোচনা হবে বিরাটের', কেন হঠাৎ এমন মন্তব্য কিংবদন্তি কপিল দেবের?

Virat Kohli: আরও একবার তা নিয়ে মুখ খুললেন তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কপিল এমনটাও মনে করছেন যে আজ থেকে দশ বছর পর নিজের সিদ্ধান্তের জন্য় অনুশোচনা হতে পারে বিরাট কোহলির।

মুম্বই: ফর্মে ছিলেন। কিন্তু সেই সময়েই আচমকা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এই ফর্ম্য়াটে দশ হাজার রান করার হাতছানিও ছিল। কিন্তু গত বছর ইংল্যান্ড সফরের আগে কোহলির লাল বলের ফর্ম্য়াট থেকে অবসরের সিদ্ধান্ত অবাক করে দিয়েছিল গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। সেই তালিকায় রয়েছেন কপিল দেবও। এর আগেও বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার আরও একবার তা নিয়ে মুখ খুললেন তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কপিল এমনটাও মনে করছেন যে আজ থেকে দশ বছর পর নিজের সিদ্ধান্তের জন্য় অনুশোচনা হতে পারে বিরাট কোহলির।

বিরাট কোহলির অসাধারণ শারীরিক ফিটনেসের কথা তুলে ধরে কপিল দেব বলেন যে, 'কোহলির মধ্যে এখনও ২৫ বছর বয়সী একজন অ্যাথলিটের সঙ্গে পাল্লা দেওয়ার মতো স্ট্যামিনা রয়েছে।' আমার মনে হয় বিরাট কোহলি সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটি নিয়েছে এটাই যে সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে অতি দ্রুত। ১০ বছর পর সে তার এই সিদ্ধান্তের জন্য আফসোস করবে। তার অবসর নেওয়া উচিত হয়নি। ফিটনেস কোহলির পক্ষে আছে ও তার ফিটনেস অন্য যে কোনও খেলোয়াড়ের চেয়ে অনেক ভাল। ফিটনেসের দিক থেকে সে ২৫ বছর বয়সি একজন ক্রিকেটারকেও চ্যালেঞ্জ দিতে পারে। রেগে গিয়ে অবসর নেওয়া ঠিক নয়। মহিন্দর অমরনাথের মতো হওয়া উচিত। তিনি বহুবার দল থেকে বাদ পড়েছিলেন, কিন্তু ফিরে এসে সবাইকে ভুল প্রমাণ করেছিলেন।'

কোহলির পাশাপাশি কপিল দেব রোহিত শর্মার কেরিয়ারের গতিপথ নিয়েও কথা বলেছেন। বিরাট কোহলির মতো রোহিতও টেস্ট ও টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর এখন শুধুমাত্র ভারতের হয়ে ওয়ান ডে আন্তর্জাতিক ম্য়াচ খেলছেন। কিউয়িদের বিরুদ্ধে রোহিতের হতাশাজনক পারফরম্য়ান্সের পর হিটম্য়ানের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। চার ইনিংসে মাত্র ৩০ রান ঝুলিতে, দু'বার খাতাই খুলতে পারেননি।

কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার বলছেন, 'রোহিত যদি খেলতে পারে, ভাল। আমি বিষয়টি নির্বাচকদের ওপরই ছেড়ে দেব। তাঁরা যদি সিদ্ধান্ত নেন যে রোহিতের সময় শেষ হয়ে গেছে, তবে তাই। এটি সম্পূর্ণ নির্বাচকদের বিষয়। খেলার ভালর জন্য, দেশের ভালর জন্য যেটা করা উচিৎ, সেটাই করা হোক। রোহিত দেশের জন্য অনেক কিছু করেছে। ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। কিন্তু কেউই সারাজীবন থাকে না। সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, এম এস ধোনি প্রত্যেকেই বিদায় নিয়েছেন। একদিন তো সবাইকে ছেড়ে যেতেই হয়।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

IPL 2027: শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
Rajat Patidar: কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
Bengal vs Chandigarh: ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget