এক্সপ্লোর

WTC Final 2023: কোন বলে টেস্টের সেরা হওয়ার লড়াইয়ে নামবেন রোহিত-কামিন্সরা? জানাল আইসিসি

WTC Final: ৭ থেকে ১১ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডের ওভালে আয়োজিত হবে।

দুবাই: আইপিএলের লড়াই শেষ। এবার সকলের নজর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (World Test Championship Final 2023) দিকে। সেই ফাইনালের লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ফাইনালে জায়গা করে নেওয়া দুই দল ভারত ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেই চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এবার আইসিসির তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল কোন বলে টেস্টের সেরা হওয়ার লড়াইয়ে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)।

কোন বলে ফাইনাল?

আইসিসির তরফে জানানো হয়েছে ডিউকস বলেই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। এই বলে ফাইনাল খেলাটা দুই দলের ক্ষেত্রেই বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ ভারত ও অস্ট্রেলিয়, দুই দলের কেউই নিজেদের ঘরের মাঠে ডিউকস বলে খেলে না। ভারতে যেখানে এসজি বলে খেলা হয়, অস্ট্রেলিয়ায় সেখানে ব্যবহৃত হয় কুকাবুরা বল। তাই দুই দলকেই ভিন্ন চরিত্রের বলের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং লড়াইটাও সমান সমান হবে।

কুকাবুরা বলের থেকে ডিউকসের চরিত্রও অনেকটা ভিন্ন। ডিউকস বলের সিম হাতে সেলাই করা হয়, সেখানে কোকাবুরার সেলাইটা হয় যন্ত্রের মাধ্যমে। ডিউকস বলের সিম হাতে বোনা হওয়ায় অনেকটা বেশি টেকসই হয় এবং দীর্ঘক্ষণ বল সুইংও করে। ফলে ব্যাটারদে কিন্তু বেশ বেগ পেতে হবে। এই বলে তাই রান করতে কিন্তু ব্যাটারদের কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ান ও ভারতীয় বোলাররা ইংল্যান্ডের পরিবেশে এই বলেই বেশ ভাল পারফর্ম করেছেন, যা দুই দলকেই আত্মবিশ্বাস জোগাবে। অক্ষর পটেল তো জানিয়েছেন ডিউকস বলে খেলা হবে অনুমান করে ভারতীয় স্পিনাররা আইপিএলের সময় থেকেই এই বলে অনুশীলন করছে। তাই তাঁদের এই বলের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না।

বিরাটের প্রশংসায় জস

 আইপিএলে একসঙ্গে খেলেন। বিরাট কোহলির(Virat Kohli)  আরসিবি দলেরই সদস্য জস হ্যাজেলউড। গত ২ বছর ধরে আরসিবির সদস্য অজি পেসার। এই বছর যদিও সেভাবে খেলার সুযোগ পাননি প্রথম একাদশে। কিন্তু দীর্ঘ সময় প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে এবার লড়াইটা সম্মুখ সমরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। বিরাটের বিরুদ্ধে খেলতে নামার আগে অবশ্য কিংগ কোহলির প্রশংসা ঝড়ে পড়ল হ্যাজেলউডের গলায়। অজি পেসার বলছেন, ''আমার মনে হয় বিরাটের পরিশ্রমের কথা সবার আগে উল্লেখ করতে হয়। ও অসম্ভব পরিশ্রমী ছেলে। এরপর ওর ফিটনেস ও ব্যাটিংয়ের স্কিল ওকে আরও বিশ্বমানের ক্রিকেটারে পরিণত করেছে। তিনি এমন একজন যে নেটে সবার আগে পৌঁছত আর সবার শেষে নেট থেকে বেরিয়ে আসত। বিরাট দলের সবাইকে উদ্বুদ্ধ করতে ভালবাসে। ওকে দেখে তরুণ ক্রিকেটারদেরও আত্মবিশ্বাস বেড়ে যায়।''

আরও পড়ুন: ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget