এক্সপ্লোর

WTC Points Table: বেঙ্গালুরুতে হেরেও কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলল টিম ইন্ডিয়া?

WTC 2025 Points Table Updated: বেঙ্গালুরু টেস্টের পর এখনও পর্যন্ত চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ ম্য়াচে খেলতে নেমে ৮ ম্য়াচ জিতেছে টিম ইন্ডিয়া। ৩টি হার ও ১ ম্য়াচ ড্র করেছে তারা।

বেঙ্গালুরু: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে টেস্টে হেরে টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথটা কি কিছুটা কঠিন করে ফেলল ভারত? বেঙ্গালুরুতে ৮ উইকেটে রোহিত বাহিনীকে হারয়ে দিয়েছে কিউয়ি বাহিনী। এই ম্য়াচের পরই পয়েন্ট টেবিলে কিছু পরিবর্তন হয়েছে। টেবিলের শীর্ষে এখনও ভারতই রয়েছে। কিন্তু সিরিজের বাকি দুটো ম্য়াচ কিন্তু একপ্রকার ডু অর ডাই পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। 

বেঙ্গালুরু টেস্টের পর এখনও পর্যন্ত চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ ম্য়াচে খেলতে নেমে ৮ ম্য়াচ জিতেছে টিম ইন্ডিয়া। ৩টি হার ও ১ ম্য়াচ ড্র করেছে তারা। রোহিতরা এই মুহূর্তে ৬৮.০৬ শতাংশ জয় নিয়ে ১ নম্বরে রয়েছে। এই ম্য়াচের আগে যা ছিল ৭৪.২৪ শতাংশ। তা নীচে নেমে গিয়েছে। মোট ৯৮ পয়েন্ট ঝুলিতে রয়েছে ভারতের। তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তারাও ১২ ম্য়াচে মোট ৮টি জয় ছিনিয়ে নিয়েছে। তাদের জয়ের শতকরা হার ৬২.৫০ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা ও বেঙ্গালুরুতে জিতে চতুর্থ স্থানে নিউজিল্য়ান্ড। কিউয়িরা এই ম্য়াচের আগে ছয় নম্বরে ছিল তালিকায়, তারা চারে উঠে এসেছে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৯ ম্য়াচে খেলতে নেমে পাঁচ ম্য়াচে হার ও চার ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে।

ফাইনালের আগে এখনও সাতটি ম্য়াচ খেলতে হবে ভারতকে। সেগুলোতে জয় ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া থাকবে ভারত নিঃসন্দেহে। নইলে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা কিন্তু ব্যবধান কমাচ্ছে। 

চতুর্থ দিনের শেষে কিউয়িদের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১০৭ রানের। হাতে ছিল ১০ উইকেট। এই পরিস্থিতিতে পঞ্চম দিনে বুমরা, সিরাজ, অশ্বিনদের দুরন্ত বোলিং পারফরম্য়ান্স একমাত্র জয়ের সম্ভাবনা তৈরি করতে পারত। এছাড়া বৃষ্টি হলে সেক্ষেত্রে ম্য়াচে হার বাঁচানো যেত। এদিন শুরুতে বৃষ্টি হল। বেশ ভালই বৃষ্টি হল। কিন্তু তা বন্ধ হতেই খেলা শুরু হতে বেশি সময় লাগল না। এদিনের খেলার শুরুটা অবশ্য যেমনটা ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চেয়েছিলেন, তেমনটাই হয়েছিল। টম ল্যাথামকে প্রথম দু বলের মধ্যেই প্যাভিলিয়নে ফেরান বুমরা। বোর্ডে রান না যোগ করেই ফিরে যান কিউয়ি অধিনায়ক। এরপর কনওয়ে ও উইল ইয়ং মিলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে। কনওয়ে যদিও বুমরার দ্বিতীয় শিকার হয়ে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর রাচিন ও ইয়ং মিলে দলের জয় নিশ্চিত করে দেন। ১৯৮৮ সালের পর ফের ভারতের মাটিতে টেস্ট ম্য়াচ জিতল নিউজিল্য়ান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget