এক্সপ্লোর

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকরের

মুম্বই: মুম্বইয়ের শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকরের। বিদেশের মাঠে তাঁর নেতৃত্বেই ভারত প্রথম সিরিজ জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মাটিতে ওয়াদেকরের নেতৃত্বেই সিরিজ জিতেছিল ভারত। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর দক্ষিণ মুম্বইয়ের একটি হাসপাতালে গত বুধবার মৃত্যু হয় ওয়াদেকরের। ক্রিকেটার, অধিনায়ক, ম্যানেজার , কোচ ও নির্বাচক-এই বহুমুখী ভূমিকায় ভারতীয় ক্রিকেটের সেবা করেছেন তিনি। একদিনের ক্রিকেটে ভারতীয় দলের প্রথম অধিনায়কও তিনিই। অনুরাগীরে অন্তিম শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিয়ে আজ সকালে ওরলিকে তাঁর বাসভবনে ওয়াদেকরের দেহ রাখা হয়েছিল। কিংবদন্তী সচিন তেন্ডুলকর, বিনোদ কাম্বলি, সমীর দিঘের মতো ক্রিকেটার ও হকি দলের প্রাক্তন অধিননায়ক এম এস সোমাইয়া এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ও বর্তমান আধিকারিকরা প্রয়াত ওয়াদেকরকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন। বিসিসিআই-এর জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) সাবা করিম বোর্ডের পক্ষ থেকে শেষশ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াত ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন রাজনৈতিক নেতারা। এসেছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এরপর ওয়াদেকরের মরদেহ একটি খোলা ট্রাকে মধ্য মুম্বইয়ের দাদরে শিবাজী পার্ক জিমখানা (এসপিজি)-তেনিয়ে যাওয়া হয়। সেখানে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল, নীলেশ কুলকার্নি, ঘরোয়া ক্রিকেটের বিশিষ্ট খেলোয়াড় পদ্মাকর শিভালকর এবং এসপিজির আধিকারিকরা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে চির বিদায় জানান। জিমখানায় ছিলেন যতীন পরাঞ্জপে। তাঁর বাবা বাসু পরাঞ্জপে ছিলেন শেষকৃত্য স্থলে। জিমখানা থেকে জাতীয় পতাকায় মোড়া ওয়াদেকরের দেহ শেষকৃত্যস্থলে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্য ও অনুরাগীরা চোখের জলে চিরবিদায় জানান ওয়াদেকরকে। মুম্বই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় গান স্যালুট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: টি-২০ বিশ্বকাপ জেতার ৩ মাসের মধ্যে নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
টি-২০ বিশ্বকাপ জেতার ৩ মাসের মধ্যে নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
Rohit Sharma: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
Indian Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
Virat Kohli: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget