এক্সপ্লোর

Cristiano Ronaldo Transfer: 'ইউরোপে কাজ শেষ', আল নাসরে যোগ দিয়েই স্পষ্ট জানিয়ে দিলেন রোনাল্ডো

Cristiano Ronaldo: আড়াই বছরের চুক্তিতে এশিয়ার ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

রিয়াদ: বিশ্বকাপ চলাকালীনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) সম্পর্ক ছিন্ন করেন। তাঁর নতুন ক্লাব নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। সেইসব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের আল নাসর (Al-Nassr) ক্লাবে যোগ দিয়েছেন 'সিআর৭'। আড়াই বছরের চুক্তিতে এশিয়ার ক্লাবে আসছেন রোনাল্ডো। এই ঘোষণার পর থেকেই তাঁকে আর কোনওদিন ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলতে দেখা যাবে কি না, সেই নিয় জল্পনা চলছিলই। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন স্বয়ং রোনাল্ডো।

শেষ ইউরোপিয়ান অধ্যায়?

 ৩৭-র রোনাল্ডো স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর ইউরোপ অভিযান শেষ। রোনাল্ডো এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ। আমি ওখানে সবকিছু জিতেছি। এটা আমার কাছে এক নতুন চ্যালেঞ্জ। আল নাসর আমায় এই সুযোগ দেওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। শুধু ফুটবলের নিরিখে নয়, পরবর্তী প্রজন্ম এবং মহিলাদের (উদ্বুদ্ধ করার সুযোগ পাওয়ার) জন্য আমি কৃতজ্ঞ। আমার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ বটে। তবে আমি খুবই খুশি এবং গর্বিত।'

অনন্য খেলোয়াড়

পর্তুগিজ মহাতারকা জানান তাঁর দেশ তথা ইউরোপের বিভিন্ন ক্লাব তাঁকে সই করার চেষ্টা করলেও, তিনি আল নাসরকে কথা দিয়েছিলেন এবং সেই কথার মর্যাদাই রাখলেন। 'আমার কাছে ইউরোপ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, এমনকী পর্তুগালের বিভিন্ন ক্লাবের প্রস্তাব আসে। তবে আমি এই ক্লাবকে কথা দিয়েছিলাম। এখানে আমার অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু করার একটা সুযোগ রয়েছে। আমি ইউরোপে সমস্ত রেকর্ড ভেঙেছি, এবার এখানেও কিছু রেকর্ড ভাঙতে চাই। এই প্রস্তাবটা অনন্য, তবে আমি বাকি পাঁচজনের থেকে আলাদা, তাই এটা খুব বিস্ময়কর নয়। লোকে কী বলল, সেই নিয়ে আমি একেবারেই ভাবি না। আমি জানি এই লিগে কড়া প্রতিযোগিতা হয় এবং আমি অনেক ম্যাচও দেখেছি। কোচ চাইলে বুধবারের পর থেকেই আমি খেলতে পারি। আমি খেলাটা চালিয়ে যেতে চাই।' বলেন রোনাল্ডো

আড়াই বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ২০২৫ সাল পর্যন্ত আল নাসরেই রোনাল্ডোকে খেলতে দেখা যাবে। একাধিক খবর অনুযায়ী রোনাল্ডো এই চুক্তি অনুযায়ী প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পারিশ্রমিক পাবেন।

আরও পড়ুন: প্রয়াত দুই প্রধানের হয়ে ময়দান কাঁপানো শ্যামল ঘোষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget