এক্সপ্লোর

CWG 2022, Swimming: ইতিহাস গড়ার হাতছানি, ৫০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে পৌঁছলেন নটরাজ

Srihari Nataraj: ১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে পৌঁছেও ইতিহাস গড়া সম্ভব হয়নি। তবে ফের একবার প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়ার হাতছানি শ্রীহরি নটরাজের সামনে।

বার্মিংহাম: ১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে পৌঁছেও ইতিহাস গড়া সম্ভব হয়নি। তবে ফের একবার প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ইতিহাস গড়ার হাতছানি শ্রীহরি নটরাজের (Srihari Nataraj) সামনে।

দ্বিতীয় ফাইনাল

১০০ মিটার ব্যাকস্ট্রোকে পদক জয়ের আশা জাগিয়েও নটরাজ সপ্তম স্থানে শেষ করেন। তার সময় ছিল ৫৪.৩১ সেকেন্ড। এবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকেরও ফাইনালে নিজের টিকিট পাকা করে ফেললেন বেঙ্গালুরুর তরুণ। ২৫.৩৮ সেকেন্ডে ৫০ মিটার অতিক্রম করে নিজের হিটে পঞ্চম স্থানে শেষ করেছিলেন নটরাজ। সব মিলিয়ে তিনি অষ্টম স্থানে শেষ করে ফাইনালের টিকিট পাকা করলেন। 

রবিবার, ৩১ অগাস্ট দিনের প্রথম ভাগে, কোয়ার্টার ফাইনালেও নটরাজ অষ্টম স্থানে শেষ করেছিলেন। তবে তিনি কোয়ার্টারে সময় নিয়েছিলেন ২৫.৫২ সেকেন্ড। এবার তার থেকে সময় কম নিলেও অষ্টম স্থানেই শেষ করলেন বেঙ্গালুরুর তরুণ। ১ অগাস্ট ইতিহাস তৈরির লক্ষ্যে ফাইনালে নামবেন শ্রীহরি নটরাজ। তবে নটরাজ বার্মিংহামে নিজের দ্বিতীয় ফাইনালে কোয়ালিফাই করলেও, হতাশ করলেন অভিজ্ঞ সজন প্রকাশ (Sajan Prakash)। নিজের পছন্দের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নবম স্থানে শেষ করলেন তিনি।

নবম সজন প্রকাশ

১:৫৮.৯৯ সেকেন্ডে ২০০ মিটার অতিক্রম করে সজন নিজের হিটে চতুর্থ স্থানে শেষ করেছিলেন। তবে সব মিলিয়ে তিনি নবম স্থানে থাকায় একটু হলেও আশা ছিল ফাইনালে পৌঁছনোর। প্রকাশ ও অস্ট্রেলিয়ার কিরেন পোলার্ড দুই জনেই একই সময়ে সাঁতার শেষ করায় দুই অ্যাথলিট সরাসরি মুখোমুখি হন। সেই লড়াইয়ে ১:৫৮.৩১ সেকেন্ডে প্রকাশ ২০০ মিটার শেষ করে প্রথম রিজার্ভ হওয়ার যোগ্যতা অর্জন করেন প্রকাশ। তবে ফাইনালে আটজনই নামতে পারেন। 

কোনও সাঁতারু যদি ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নেন বা পুলে না নামেন, সেক্ষেত্রেই একমাত্র ফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল প্রকাশের। তবে তেমনটা না হওয়ায় ফাইনালে উঠতে পারলেন না প্রকাশ। হতাশাজনকভাবেই শেষ হল তার ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মিক্সড দলের সেমিফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেনরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget