এক্সপ্লোর

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড ডেভিড মিলারের

পচেস্ট্রুম: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে মাত্র ৩৫ বলে শতরান করলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। এটাই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্রুততম শতরান। এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকারই রিচার্ড লেভির দখলে। ২০১২ সালে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৫ বলে শতরান করেছিলেন লেভি। সেই রেকর্ড ভেঙে দিলেন মিলার। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে ৩৬ বলে ১০১ রান করেন মিলার। তাঁর এই বিধ্বংসী ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২২৪ রান করে। জবাবে বাংলাদেশ ১৪১ রানে অলআউট হয়ে যায়। ৮৩ রানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে মিলার প্রথম ৫০ রান করেন ২৩ বলে। পরের ৫০ রান তিনি করেন মাত্র ১২ বলে। তিনি এই ইনিংসে মোট ৯টি ছক্কা মারেন। ১৯-তম ওভারে মহম্মদ সৈফুদ্দিনের বলে পরপর পাঁচটি ছক্কা মারেন মিলার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরেছিলেন। মিলার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্রুততম শতরান করলেও, আইপিএল বা অন্যান্য টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের ক্ষেত্রে তিন নম্বরে। ২০১৩ সালের আইপিএল-এ মাত্র ৩০ বলে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। এটাই এখনও পর্যন্ত টি-২০ ম্যাচে দ্রুততম শতরান। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। ২০০৪ সালে কেন্টের হয়ে তিনি ৩৪ বলে শতরান করেছিলেন। মিলার এর আগে আইপিএল-এ ৩৮ বলে শতরান করেছিলেন। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি টি-২০ ম্যাচে দু’বার ৪০-এর কম বলে শতরান করলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget