এক্সপ্লোর

ক্যারিবিয়ান পেসারদের পাল্টা লড়াই, ৪ উইকেটে জয় ভারতের

ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৪ রান করেন তারকা ওপেনার রোহিত শর্মা।

লডারহিল: সহজ ম্যাচ কঠিন করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৪ উইকেটে জয় পেল ভারতীয় দল। জয়ের নায়ক নবাগত পেসার নবদীপ সাইনি। তিনি জীবনের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, ক্রুণাল পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৪ রান করেন তারকা ওপেনার রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’টি করে উইকেট নেন শেলডন কট্রেল, সুনীল নারিন ও কিমো পল। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপের পর এটাই ভারতের প্রথম ম্যাচ। বিশ্বকাপের দলে কয়েকটি পরিবর্তন হয়। চোট সারিয়ে দলে ফেরেন বাঁ হাতি ওপেনার শিখর ধবন। বাদ পড়েন লোকেশ রাহুল। খেলার সুযোগ পান মণীশ পাণ্ডে, ক্রুণাল, সাইনি, খলিল, ওয়াশিংটন। অভিষেক ম্যাচেই পেসার নবদীপ সাইনির দুর্দান্ত বোলিং। যোগ্য সঙ্গত করেন ভুবনেশ্বর, জাডেজারা। বোলারদের ভাল পারফরম্যান্সের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে স্বল্প রানে বেঁধে রাখে ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৯৫ রান করে ক্যারিবিয়ানরা। দলের অর্ধেকের বেশি রান করেন কিয়েরন পোলার্ড (৪৯)। তিনি ছাড়া দুই অঙ্কের রান করেন শুধু নিকোলাস পুরাণ (২০)। টসের পর বিরাট জানান, টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দলকে নতুন করে সাজানোই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যের শুরুটা ভালই করে ভারত। কিন্তু বোলারদের পারফরম্যান্স ভাল হলেও, ব্যাটসম্যানরা মোটেই ভাল খেলতে পারলেন না। বিরাট ও মণীশ ১৯ রান করেন। ক্রুণাল ১২ রান করেন। জাডেজা ১০ ও ওয়াশিংটন ৮ রান করে অপরাজিত থাকেন। ধবন মাত্র ১ রান করেই ফেরেন। ঋষভ পন্থ প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে আউট হন। ভারতীয় দল- শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ক্রুণাল পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি ও কে খলিল আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ দল- জন ক্যাম্পবেল, এভিন লিউইস, নিকোলাস পুরাণ, শিমরন হেটমায়ার, কিয়েরন পোলার্ড, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), সুনীল নারিন, কিমো পল, শেলডন কট্রেল ও ওশানে টমাস।

সেরা শিরোনাম

Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget