এক্সপ্লোর

Deepa Karmakar: পাখির চোখ প্যারিস অলিম্পিক্স, ৮ বছর পর জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামছেন দীপা

Deepa Karmakar Update: নিজের কেরিয়ারে বারবার চোট আঘাত দীপাকে ভুগিয়েছে। যার জন্য জাতীয় স্তরের টুর্নামেন্টেও দেখা যায়নি তাঁকে। তবে প্যারিসি অলিম্পিক্সের জন্য নিজেকে নিঁখুতভাবে তৈরি করতে মরিয়া দীপা।

আগরতলা: দীর্ঘ ৮ বছরের অপেক্ষা। অবশেষে ফের জাতীয় স্তরে (National Level) কোনও প্রতিযোগিতায় নামতে চলেছেন দীপা কর্মকার (Deepa Karmakar)। রিও অলিম্পিক্সে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন প্রদুনোভা ভল্টে (Produnova Vault) নিজের পারফরম্যান্সের মাধ্যমে। সোনাজয়ী আমেরিকার অন্যতম সেরা জিমন্যাস্ট সিমোনা বাইলসের সঙ্গে কড়া টক্কর দিয়েছিলেন তিনি। ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত তিনদিনব্যাপী সিনিয়র জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার প্রতিনিধিত্ব করবেন অর্জুন ও পদ্মশ্রী সম্মান প্রাপ্ত এই তারকা জিমনাস্ট। 

নিজের কেরিয়ারে বারবার চোট আঘাত দীপাকে ভুগিয়েছে। যার জন্য জাতীয় স্তরের টুর্নামেন্টেও দেখা যায়নি তাঁকে। তবে প্যারিসি অলিম্পিক্সের জন্য নিজেকে নিঁখুতভাবে তৈরি করতে মরিয়া দীপা। কোচ বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানেই নিজেকে প্রস্তুত করেছেন। নির্বাচনী ট্রায়ালে ছাত্রী ভাল পারফর্ম করবে, এই বিষয়ে আশাবাদী দীপাক কোচ। বিশ্বেশ্বর বলছেন, ''দীপা ধীরে ধীরে তাঁর ১০০ শতাংশ ফিটনেসের কাছাকাছি পৌঁছাচ্ছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে ও অংশ নেবে।'' উল্লেখ্য সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসের ট্রায়ালেও দীপা শীর্ষস্থানে শেষ করেছিলেন। কিন্তু কিছু নিয়মের যাঁতাকলে পরে শেষ পর্যন্ত এশিয়াড গেমসে যেতে পারেননি। মাঝে দীর্ঘ ২১ মাস তিনি নির্বাসিত ছিলেন ডোপ সংক্রান্ত নীতি ভাঙার জন্য। এরপর লড়াইয়ে ফিরে এশিয়ান গেমসের ট্রায়ালে ভালো ফল করেন দীপা। কলিঙ্গ স্টেডিয়ামে এবারের জুনিয়র ও সিনিয়র জিমন্যাস্টিক্সে অংশ নিতে চলেছে দেশের ২৮টি ইউনিটের ৫৫০ জন জিমন্যাস্ট।

দীপা বলেছেন, 'আমি এখন সম্পূর্ণ ফিট। চোট লাগতে পারে, সে সম্পর্কে ওয়াকিবহাল হয়েই প্রোদুনোভা ভল্ট শুরু করেছিলাম। কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছে প্রস্তুতি শুরু করেছি। নিজের সেরাটা দিচ্ছি। যাতে অন্তত একটা অলিম্পিক্স পদক জিততে পারি, আর তারপর অবসর নিতে পারি।'

ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে ২১ মাসের জন্য নির্বাসিত হয়েছিলেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার । ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় কড়া শাস্তির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। ২০২৩-এর ১০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি ছিল।

সেরা শিরোনাম

Bengal vs Services: চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
Bengal vs Services: বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
Hardik Pandya: পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget