এক্সপ্লোর

বিশ্বকাপে তৃতীয় শতরানের নজির শিখরের, সচিনের রেকর্ড ভাঙলেন রোহিত

অজিদের বিরুদ্ধে সবথেকে সফল ওপেনারের তকমা অর্জন করে নিলেন দুই ভারতীয় ওপেনার।

লন্ডন: দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসেই রেকর্ডের ছড়াছড়ি ভারতের। অজিদের বিরুদ্ধে সবথেকে সফল ওপেনারের তকমা অর্জন করে নিলেন দুই ভারতীয় ওপেনার। ২২ ইনিংসেই রোহিত-শিখর জুটি পৌঁছে গেল ১ হাজার ১৫২ রানে। এদিন ওভালে তাঁদের ১২৭ রানের পার্টনারশিপের সুবাদে তাঁরা ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা জুটি গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্সের রেকর্ড। একই সঙ্গে ব্যক্তিগত রেকর্ডেও সাফল্য পেলেন রোহিত ও শিখর।

এদিন দ্য ওভালে স্টার্ক, কামিন্স, নাইল, জাম্পা, ম্যাক্সওয়েলের বোলিংয়ের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলেন ‘ভারতীয় দলের গব্বর’। ১০৯ বলে শিখর ধবন করেন ১১৭ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ১৬টি চারে। বিশ্বকাপে নিজের তৃতীয় শতরানের সুবাদে ওয়ানডে কেরিয়ারে ১৬তম শতরানে পৌঁছেছেন শিখর ধবন। অতীতে বিশ্বকাপের মতো মঞ্চে তিনটির বেশি শতরানের রেকর্ড রয়েছে সচিন (৬টি) ও সৌরভের (৪টি)। এই তালিকায় তিন নম্বরেই চলে এলেন ধবন। ২০১৫ বিশ্বকাপে ২টি শতরান ছিল তাঁর। এবার প্রতিযোগিতা শুরুর দ্বিতীয় ম্যাচেই শতরান করে নজির গড়লেন তিনি।

অন্যদিকে সচিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপে নজির গড়লেন রোহিতও। কোনও একটি দলের বিরুদ্ধে সবথেকে দ্রুত ২ হাজার রান করার রেকর্ড এল রোহিত শর্মার ঝুলিতে। সেটাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। আজকের ৫৭ রানের ইনিংসের সুবাদে মাত্র ৩৭ ইনিংস খেলেই ৩২ বছরের ওপেনারের ঝুলিতে এল এই রেকর্ড। অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্রুততম ২ হাজার রান করার রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। মাস্টার ব্লাস্টার ৪০ ইনিংস খেলে সেই মাইলফলকে পৌঁছেছিলেন। রোহিত একই মাইলফলে পৌঁছলেন ৩ ইনিংস কম খেলেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: অটিজ়ম আক্রান্ত ছেলের জন্যই ঝাঁকড়া চুল, স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলারের কাহিনি চোখে জল আনবে
অটিজ়ম আক্রান্ত ছেলের জন্যই ঝাঁকড়া চুল, স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলারের কাহিনি চোখে জল আনবে
Messi Wife Antonela: লিভার কেটে নিয়ে... বিদ্বেষ দেখে প্রবল ক্ষুব্ধ মেসির স্ত্রী আন্তোনেলা, চরম হুঁশিয়ারি
লিভার কেটে নিয়ে... বিদ্বেষ দেখে প্রবল ক্ষুব্ধ মেসির স্ত্রী আন্তোনেলা, চরম হুঁশিয়ারি
Germany Football Team: দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
FIFA World Cup 2026: বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget