এক্সপ্লোর

ধোনি, ভুবনেশ্বরের লড়াইয়ে মিডল অর্ডারের ধস সামলে দুরন্ত জয় ভারতের

পাল্লেকেলে: তাঁর ভবিষ্যৎ নিয়ে যাঁরা সংশয় প্রকাশ করছিলেন, একটি ইনিংসের মাধ্যমেই তাঁদের চুপ করিয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। দলের প্রয়োজনের সময় চওড়া হয়ে উঠল প্রাক্তন অধিনায়কের ব্যাট। যোগ্য সঙ্গত দিলেন ভুবনেশ্বর কুমার। তাঁদের অপরাজিত জুটি ভারতকে প্রায় হারা ম্যাচ জিতিয়ে দিল। ধোনি-ভুবনেশ্বরের জুটিতে যোগ হল ১০০ রান। ধোনি ৪৫ রানে এবং ভুবনেশ্বর ৫৩ রানে অপরাজিত থাকলেন। ৭ উইকেটে ২৩১ রান করে ম্যাচ জিতে নিল ভারত। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা খারাপ করেননি শ্রীলঙ্কার দুই ওপেনার নিরোশন ডিকওয়েলা (৩১) ও দানুষ্কা গুণতিলক (১৯)। তবে মিডল অর্ডারে ধস নামায় চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দ্রুত ফিরে যান কুশল মেন্ডিস (১৯), অধিনায়ক উপুল থরঙ্গা (৯), প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ (২০)। মিলিন্দা সিরিবর্ধনা (৫৮) ও চামারা কাপুগেদেরা (৪০) কিছুটা লড়াই করেন। তাঁদের সৌজন্যেই শ্রীলঙ্কা ভদ্রস্থ রান তুলতে সক্ষম হয়। শেষপর্যন্ত ৮ উইকেটে ২৩৬ রান করে শ্রীলঙ্কা। জসপ্রীত বুমরাহ ৪৩ রানে চারটি এবং যুজবেন্দ্র চাহাল ৪৩ রানে দুটি উইকেট নেন। হার্দিক পাণ্ড্য ও অক্ষর পটেল একটি করে উইকেট নেন। বৃষ্টির জেরে ভারতের ব্যাটিংয়ের সময় ওভার সংখ্যা কমানো হয়। জয়ের জন্য ৪৭ ওভারে ভারতকে করতে হত ২৩১ রান। ওপেন করতে নেমে শুরুটা ভাল করেন শিখর ধবন (৪৯) ও রোহিত শর্মা (৫৪)। কিন্তু তাঁরা ফিরে যেতেই ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামে। একে একে ফিরে যান কেদার যাদব (১), বিরাট (৪), লোকেশ রাহুল (৪), হার্দিক পাণ্ড্য (০) ও অক্ষর পটেল (৬)। ১০৯ রানে প্রথম উইকেট পড়ার পরে ১৩১ রানের মধ্যে সাত উইকেট পড়ে যায়। বিয়ের পরের দিনই দেশের হয়ে খেলতে নেমে কামাল করেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়। তিনি ৬ উইকেট নেন। ভারত সেই সময় প্রবল চাপে পড়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে লড়াই শুরু করেন ধোনি ও ভুবনেশ্বর। তাঁদের দাপটেই জয় আসে। ধোনি অবশ্য ভাগ্যের সাহায্য পান। ২৯ রানের মাথায় বেঁচে যান তিনি। বিশ্ব ফার্নান্ডোর বল ধোনির প্যাডে লেগে উইকেটে লাগে। তবে বেল পড়েনি। ফলে আউট হননি তিনি। প্রথম ম্যাচে শিখর ধবন ও বিরাটের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ৯ উইকেটে জিতেছিল ভারত। আজও জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। আজই ৩০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন বিরাট। পরিসংখ্যানের খোঁজ অবশ্য ছিল না তাঁর। টস করতে নেমে ধারাভাষ্যকারের কাছ থেকে জানতে পারেন এটি তাঁর ৩০০-তম ম্যাচ। এই ম্যাচেই কুমার সঙ্গাকারার সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড ছুঁলেন ধোনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে গড়লেন একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড। চাহালের বলে গুণতিলককে স্টাম্পিং করার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ ৯৯ টি স্টাম্পিংয়ের মালিক হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এরপর ব্যাট হাতেও কামাল করলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget