এক্সপ্লোর

দেখুন: স্ট্যাম্পে বল লাগলেও পড়ল না বেল, ধোনির ব্যাটিং দাপটে চেন্নাই হারাল রাজস্থানকে

চেন্নাই:  কঠিন পরিস্থিতিতে হিসেব কষে অর্ধশতরানের ইনিংস খেললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আর সেই ইনিংসে ভর করেই রাজস্থান রয়্যালসকে ৮ রানে হারিয়ে  এবারের আইপিএলে পরপর তিনটি ম্যাচে জয়ী হল চেন্নাই। চেন্নাইয়ে আগের ম্যাচে পিচ ছিল স্পিন সহায়ক। গতকাল রবিবার ম্যাচের পিচে বল থমকে আসছিল। এজন্য ব্যাটসম্যানদের স্ট্রোক খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতেও দেখা গেল ভিন্টেজ ধোনিকে। ৪৬ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেললেন তিনি। পরিস্থিতি অনুযায়ী নিজের ইনিংস সাজিয়েছেন তিনি। তাঁর ইনিংসে ভর করে চেন্নাই ৫ উইকেটে ১৭৫ রান তোলে। রাজস্থানের বোলাররা শুরুটা দারুণ করলেও শেষপর্যন্ত ধোনির দাপটে চেন্নাই লড়াই করার মতো রান তুলতে পারে। রান তাড়া করার সময় রাজস্থানের ধোনির মতো কাউকে প্রয়োজন ছিল। কিন্তু তা হয়নি। ৮ উইকেটে ১৬৭ রানেই থামতে হয় তাদের। এর ফলে এই নিয়ে পরপর তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হল তাদের। বেন স্টোকস ও জেফ্রি আর্চার ৪৪ রানের একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। কিন্তু শেষ ওভারে ডোয়েন ব্র্যাভোর দুরন্ত বোলিং রাজস্থানের জয়ের আশা গুঁড়িয়ে দেয়। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান প্রয়োজন ছিল। দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি বুঝে প্রথমে স্কোরবোর্ড চালু রাখার চেষ্টা করেন তিনি। এরইমধ্যে সুযোগ পেলে বড় শট খেলেন। রায়নাকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৬১ রান করেন ধোনি। পরে ব্র্যাভোর সঙ্গে ৫৬ রান যোগ করেন তিনি। ব্র্যাভো দ্রুত ২৭ রান করেন। রাজস্থানের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেন। কিন্তু শেষ ওভারে ধোনি-ঝড়ে জয়দেব উনাদকট ২৮ রান দিয়ে বসেন। ওই ওভারে ধোনি তিনটি ছয় মারেন। রবীন্দ্র জাডেজা মারেন একটি ছয়। চিপকে কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছেন ধোনি। ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে জেফ্রি আর্চারের  শর্ট ডেলিভারি ব্যাক ফুটে ডিফেন্স করার চেষ্টা করেন চেন্নাইয়ের অধিনায়ক।  বল গড়িয়ে গিয়ে স্ট্যাম্পে লাগে। কিন্তু বেল পড়েনি। এভাবে আউট হতে হতেও রক্ষা পান ধোনি।

সেরা শিরোনাম

Kuldeep Yadav: প্রয়োজন আর মাত্র ২ উইকেট, ওয়ান ডে-তে এলিট লিস্টে ঢোকার হাতছানি কুলদীপের সামনে
প্রয়োজন আর মাত্র ২ উইকেট, ওয়ান ডে-তে এলিট লিস্টে ঢোকার হাতছানি কুলদীপের সামনে
Deepak Chahar: বাবার অ্যাকাডেমিতে অনুশীলন করতে এসে বিপদ, চুরি গেল মুম্বই ইন্ডিয়ান্স তারকার লক্ষাধিক টাকার ব্যাট
বাবার অ্যাকাডেমিতে অনুশীলন করতে এসে বিপদ, চুরি গেল মুম্বই ইন্ডিয়ান্স তারকার লক্ষাধিক টাকার ব্যাট
Kapil On Virat: বিশ্বকাপেই কি শেষ হবে ক্রিকেটে 'বিরাট অধ্যায়'? কপিল দেব মনে করেন...
বিশ্বকাপেই কি শেষ হবে ক্রিকেটে 'বিরাট অধ্যায়'? কপিল দেব মনে করেন...
Neeru Dhanda: এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস গড়ে নীরু বলছেন, 'সোনার পদক মায়ের গলায় পরিয়ে দিতে চাই'
এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস গড়ে নীরু বলছেন, 'সোনার পদক মায়ের গলায় পরিয়ে দিতে চাই'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget