এক্সপ্লোর

যথেষ্ট অভিজ্ঞতা আছে, ধোনিরই অধিনায়ক থাকা উচিত, মত কপিলের

চেন্নাই: ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকেই দেখতে চাইছেন কপিল দেব। টেস্টে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল অসাধারণ পারফরম্যান্স দেখানোয় অনেকেই তাঁকে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেও অধিনায়ক করার দাবি তুলেছেন। তবে এই দাবির সঙ্গে একমত নন কপিল। তাঁর মতে, ‘আমরা ধোনিকে পিছনের আসনে দেখতে চাই কি না সেই প্রশ্নের উত্তর খোঁজা উচিত। এটা বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, ধোনি যদি ভাল খেলার মতো অবস্থায় থাকে, তাহলে ওরই অধিনায়ক থাকা উচিত। সময় এলে ক্রিকেটের তিন ফর্ম্যাট থেকেই সরে যেতে পারে ধোনি। তবে এই মুহূর্তে ধোনির ভাল পারফরম্যান্স জরুরি। ও ভাল খেলছে, যথেষ্ট অভিজ্ঞতাও আছে। তাই ওরই অধিনায়ক থাকা উচিত।’ ধোনির সঙ্গে কোহলির তুলনা করতে নারাজ কপিল। তাঁর মতে, এখনই এই তুলনা করার সময় আসেনি। তাঁরা আলাদা ধরনের ব্যক্তিত্ব। কোহলি সবসময় আবেগ প্রকাশ করেন। কিন্তু ধোনি খুব শান্ত। তাঁদের আচরণ এবং দল আলাদা। তাই তুলনা করা খুব কঠিন। পরিস্থিতি বদলে গিয়েছে। আগামীকাল হয়তো কেউ প্রশ্ন করবে, ধোনি ও কোহলির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তুলনা করা যায় কি না। সব অধিনায়কই নিজস্ব চিন্তাভাবনা, আগ্রাসন এবং প্রেরণা কাজে লাগান। তবে এগুলি কতটা ভালভাবে ব্যবহার করা যায়, তার উপরেই দলের সাফল্য নির্ভর করে। এটাই অধিনায়কত্ব। এমন নয় যে আক্রমণাত্মক হতেই হবে। আক্রমণাত্মক না হয়েও যদি ম্যাচ জেতা যায়, তাহলে সেটাই ভাল। ভারতীয় দলের বর্তমান পেসার ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামির প্রশংসা করে কপিল বলেছেন, ঘণ্টায় ১৩৫ কিমি গতিতে বল করতে পারলেই একজনকে ভাল বোলার বলা যায়। কিন্তু ১৪০ কিমি গতিতে বল করার সঙ্গে লাইন ও লেংথ ঠিক রাখাও জরুরি। ভারতের বোলাররা দ্রুতগতিতে বল করছে দেখে ভাল লাগে। ভারতের ফিল্ডিং নিয়েও খুশি কপিল। তাঁর মতে, ভারতের ফিল্ডিংয়ের উন্নতি হয়েছে। তবে রঞ্জি ট্রফির ম্যাচ নিরপেক্ষ মাঠে হওয়া এবং দিন-রাতের টেস্ট ম্যাচের ঘোর বিরোধী কপিল। তাঁর বক্তব্য, উইম্বলডন যেমন ঘাসের কোর্টেই খেলা হয়, তেমনই টেস্টের ঐতিহ্য ধরে রাখা উচিত। নিরপেক্ষ মাঠে রঞ্জি ম্যাচের সিদ্ধান্ত ভয়ঙ্কর। এই সিদ্ধান্ত অনর্থক। এটা বদলানো উচিত।

সেরা শিরোনাম

IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
KKR: আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
Diwali 2026: সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা
সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget