এক্সপ্লোর

Live updates: গ্লাভস বিতর্কে ধোনির পাশে বিসিসিআই, সমর্থন ক্রীড়া মহলের, কটাক্ষ পাক মন্ত্রীর, দেশের ভাবাবেগের কথা মাথায় রাখতে হবে, টুইট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

Dhoni in England for cricket, not 'Mahabharata': Pak minister Live updates: গ্লাভস বিতর্কে ধোনির পাশে বিসিসিআই, সমর্থন ক্রীড়া মহলের, কটাক্ষ পাক মন্ত্রীর, দেশের ভাবাবেগের কথা মাথায় রাখতে হবে, টুইট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

Background

নয়াদিল্লি: উইকেটকিপিং গ্লাভসে ডানাওয়ালা ছুরি প্রতীকচিহ্ন বিতর্কে মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়াল বিসিসিআই। ওই প্রতীকচিহ্ন আঁকা গ্লাভস নিয়েই খেলতে নামবেন ঘোনি। ওই প্রতীক সরানোর প্রয়োজন নেই। জানাল বোর্ডের প্রশাসক কমিটি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে ধোনি কিপিং গ্লাভসে যে প্রতীক ব্যবহার করেছেন, তা সেনার ব্যাজ নয়। ধোনি আইসিসির কোনও নিয়ম ভাঙেননি। তাই আইসিসি-কে ধোনিকে ওই প্রতীক তাঁর কিপিং গ্লাভসে ব্যবহার করার আবেদন স্বরূপ একটি চিঠি দেওয়া হয়েছে। এদিকে, সেনার তরফে জানানো হয়েছে, ধোনির গ্লাভসে ব্যবহৃত প্রতীক নিয়ে বিতর্কের কোনও অবকাশই নেই। কারণ তাদের বক্তব্য, ‘বলিদান’ ব্যাজ মেরুন রঙের হয়, এবং তাতে স্পষ্ট করে 'বলিদান' লেখা থাকে।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে ধোনির কিপিং গ্লাভসে একটি ডানাওয়ালা চিহ্ন ছিল। সেটি অনেকটা সেনার চিহ্নর মতো দেখতে।
রাই জানিয়েছেন, এই গ্লাভসের ছাড়পত্র চেয়ে বোর্ড ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। আইসিসি-র নির্দেশিকা অনুযায়ী খেলোয়াড়রা কোনও বাণিজ্যিক, ধর্মীয় বা সামরিক লোগো ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে কোনও ধর্মীয় বা বাণিজ্যিক বিষয় নেই। এক এটি প্যারামিলিটারি রেজিমেন্টাল ছুরিও নয়। তাই ধোনি এক্ষেত্রে আইসিসি-র কোনও নিয়ম লঙ্ঘন করেননি।
উল্লেখ্য, গ্লাভস থেকে ওই চিহ্ন সরিয়ে দেওয়ার জন্য ধোনিকে বলার জন্য আইসিসি বোর্ডকে অনুরোধ করেছিল। এরপরই রাই ওই মন্তব্য করেছেন।
টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেনেন্ট কর্নেল ধোনি। ডানাওয়ালা ছুরি চিহ্ন এই বাহিনীর প্রতীকের অংশ।
প্যারা-রেজিমেন্টালের ওই লোগো-তে 'বলিদান' শব্দটি লেখা থাকে। কিন্তু ধোনির গ্লাভসে যে চিহ্ন রয়েছে, সেখানে ওই শব্দ নেই। এরই পরিপ্রেক্ষিতে গ্লাভস বিতর্কে ধোনির পাশে দাঁড়িয়েছেন রাই।
যদিও বোর্ডের এই যুক্তি কতটা ধোপে টিকবে, না নিয়ে সংশয় রয়েছে। কারণ, আইসিসি তার নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করে।
ধোনির গ্লাভস নিয়ে আইসিসি-র আপত্তি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলে। এরই পরিপ্রেক্ষিতে বিতর্কে বোর্ডের প্রশাসকদের কমিটি হস্তক্ষেপ করল।
ওই প্রতীক সরিয়ে ফেলার ব্যাপারে আইসিসি অনমনীয় থাকলে ভারত কীভাবে তার জবাব দেবে, এই প্রশ্ন করা হলে রাই বলেছেন, আমি মনে করি, ওটি সরিয়ে দেওযার জন্য একটা অনুরোধ করা হয়েছে, এটি কোনও নির্দেশ নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে বোর্ডের সিইও রাহুল জোহরি পৌঁছবেন এবং আইসিসি-র পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন।

এদিকে, এই প্রতীক চিহ্ন গ্লাভসে ব্যবহার করায় ধোনিকে নিশানা করেছেন পাকিস্তানের এক মন্ত্রী। ট্যুইট করে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ধোনি ইংল্যান্ডে রয়েছেন খেলতে, মহাভারতের জন্য নয়।
ভারতের সংবাদমাধ্যমে এ ধরনের বিতর্ককে কটাক্ষ করেছেন পাক মন্ত্রী।

18:17 PM (IST)  •  07 Jun 2019

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া অবশ্য বলেছেন, ধোনির ওই লোগো সরিয়ে দেওয়া উচিত এবং নিয়ম মেনে চলা উচিত। বাইচুং বলেছেন, কোনও খেলোয়াড়ের নিয়ম-কানুন মেনে চলা উচিত। এটা যদি এর বিরুদ্ধে হয়, তাহলে তা ধোনির সরিয়ে দেওয়া উচিত।
18:15 PM (IST)  •  07 Jun 2019

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget