এক্সপ্লোর

সচিনের আগে ধ্যানচাঁদের ভারতরত্ন পাওয়া উচিত ছিল, দাবি প্রাক্তন তারকাদের

নয়াদিল্লি: হকির জাদুকর ধ্যানচাঁদকে ভারতরত্ন খেতাব দেওয়ার দাবিতে রবিবার দিল্লিতে যন্তরমন্তরে অবস্থানে বসলেন তাঁর পুত্র অশোককুমার সহ প্রাক্তন হকি তারকারা। তাঁদের দাবি, সচিন তেন্ডুলকরের আগেই ধ্যানচাঁদকে ভারতরত্ন খেতাব দেওয়া উচিত ছিল।   এই অবস্থানে যোগ দিয়েছিলেন অজিত পাল সিংহ, জাফর ইকবাল, দিলীপ তিরকেরা। জাফর বলেন, ‘আমাদের আশা, সরকার আমাদের দীর্ঘদিনের দাবি মেনে দাদা ধ্যানচাঁদকে সম্মান জানাবে। তবে আমরা আশা করলেই তো আর হবে না, রাজনৈতিক সদিচ্ছা থাকাও দরকার। যেটা সচিন তেন্ডুলকরকে ২০১৪ সালে ভারতরত্ন সম্মান দেওয়ার সময় ছিল। দাদা (ধ্যানচাঁদ) ভারতরত্ন খেতাব পেলেন কি না, তাতে কিছু এসে যায় না। কিন্তু তিনি এটা পাওয়ার যোগ্যতম ব্যক্তি। তাই তাঁর ভারতরত্ন পাওয়া উচিত।’   অজিত পালও মনে করেন, ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ধ্যানচাঁদেরই ভারতরত্ন খেতাব পাওয়া উচিত ছিল। তিনি বলেছেন, ‘ধ্যানচাঁদ হকির জাদুকর হিসেবে পরিচিত। আমরা তাঁর সম্বন্ধে অনেক কথা শুনেছি। তিনি যে সময় তিনবার অলিম্পিক সোনা জিতিয়েছিলেন দেশকে, সেই সময় চরম দারিদ্র্য ছিল। ভারতীয় হকি দল গরুর গাড়িতে চড়ে খেলতে যেত। খেলার জন্য ধ্যানচাঁদ প্রচুর আত্মত্যাগ করেছিলেন। আগের সরকার তাঁকে ভারতরত্ন না দিয়ে ভুল করেছে। আশা করি এই সরকার সেই ভুল শুধরে নেবে।’   সচিনের ভারতরত্ন পাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ অজিত পাল। তিনি ধ্যানচাঁদের সঙ্গে অন্য কোনও ক্রীড়াবিদের তুলনাই করতে চান না। ১৯৭৫ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘ধ্যানচাঁদ হকি খেলতেন ব্রিটিশ আমলে। তখন পদক পাওয়ার পর আর্থিক পুরস্কার পাওয়া যেত না। শুধু প্রশংসা পাওয়ার জন্যই খেলতেন ধ্যানচাঁদ। তাই ধ্যানচাঁদকে আর অশ্রদ্ধা না করে প্রাপ্য সম্মান দেওয়া উচিত।’   অশোক কুমার বলেছেন, ‘আমার বাবা আমাদের সবারই অনুপ্রেরণা। বহু খেলোয়াড় তাঁকে দেখেই খেলা শুরু করেছেন। এখনও ভারতের হকি খেলোয়াড়রা ১৯২৮, ১৯৩২, ১৯৩৬ অলিম্পিকে বাবার খেলার কথা স্মরণ করেন। তা সত্ত্বেও আমার বাবাকে ভারতপত্ন দেওয়ার দাবিতে আমাদের এখানে আসতে হওয়ায় খারাপ লাগছে। সরকারের অনেক আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’   দিলীপ তিরকের মতে, ধ্যানচাঁদের ভারতরত্ন না পাওয়ার কারণ তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি জানাতে হচ্ছে, এটা আরও দুঃখজনক। ধ্যানচাঁদ হকি খেলে কিছুই পাননি। সরকারের উচিত তাঁকে সম্মান জানানো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget