এক্সপ্লোর

আমরা ক্রিকেটাররা সহজেই সমালোচনা করতে পারি, কিন্তু প্রতিযোগিতা আয়োজন সহজ নয়, মন্তব্য ধোনির

চেন্নাই শিবির সূত্রে খবর, আমিরশাহির হোটেলে যে ঘরে রায়নাকে থাকতে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে তিনি খুশি ছিলেন না।

আবু ধাবি: দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েও ফিরে এসেছেন চেন্নাইয়ের অন্যতম তারকা ক্রিকেটার সুরেশ রায়না। দলের অপর এক অভিজ্ঞ ক্রিকেটার হরভজন সিংহ আবার দলে যোগই দেননি। ক্রিকেটমহলে খবর, করোনা সংক্রমণের আশঙ্কাতেই এবারের আইপিএল-এ খেলছেন না এই দুই ক্রিকেটার। তবে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আমিরশাহির ব্যবস্থাপনা নিয়ে খুশি। গতকাল প্রথম ম্যাচ শেষ হওয়ার পর তিনি জানিয়েছেন, ‘প্রচারের আলোর বাইরে দারুণ কাজ করা হয়েছে। এই প্রতিযোগিতা আয়োজন করা সহজ ছিল না। নানা বিষয় মাথায় রাখতে হয়েছে। অনেক সমস্যার মোকাবিলা করতে হয়েছে। আমরা ক্রিকেটাররা সহজেই সমালোচনা করতে পারি। কিন্তু যাঁরা কাজ করেন, তাঁদের অনেককিছু করতে হয়।’ চেন্নাই শিবির সূত্রে খবর, আমিরশাহির হোটেলে যে ঘরে রায়নাকে থাকতে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে তিনি খুশি ছিলেন না। কোয়ারেন্টিনে থাকা নিয়েও তিনি স্বস্তিতে ছিলেন না। এরই মধ্যে তাঁর এক আত্মীয়র বাড়িতে হামলা চালায় ডাকাতরা। একজনের মৃত্যুও হয় এই হামলায়। এরপরেই দেশে ফিরে আসেন রায়না। এরপর তাঁকে কটাক্ষ করেন দলের মালিক এন শ্রীনিবিসান। যদিও পরে তিনি সুর নরম করেন। অনেকেই মনে করছেন, আমিরশাহির ব্যবস্থাপনার প্রশংসা করে রায়না ও হরভজনকে কটাক্ষ করলেন ধোনি। চেন্নাইয়ের অন্যতম সফল ক্রিকেটার রায়না। তিনি ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর রেকর্ড ঈর্ষণীয়। হরভজনও গত দুই মরসুমে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তবে এই দুই ক্রিকেটারকেই ছাড়াই গতকাল প্রথম ম্যাচে মুম্বইকে হারিয়ে দিয়েছে চেন্নাই। ধোনি জানিয়েছেন, আরও ভাল পারফরম্যান্স দেখানোই তাঁদের লক্ষ্য।

সেরা শিরোনাম

IND vs NZ Live: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget