এক্সপ্লোর

২০০৩ বিশ্বকাপের ফাইনালে সচিনকে আউট করায় ভারতীয় বন্ধুরা এখনও ক্ষমা করতে পারেনি, জানালেন গ্লেন ম্যাকগ্রা

২০০৩ বিশ্বকাপের সেই ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানে পরাজিত হয়। বাঙালি অধিনায়কের হাত ধরে কাপজয়ের স্বপ্নেরও সলিলসমাধি হয়। সেই ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ম্যাকগ্রা।

মুম্বই: সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর দ্বৈরথ ক্রিকেট রূপকথায় জায়গা করে নিয়েছে। সেই গ্লেন ম্য়াকগ্রা এবার জানালেন, ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সচিনের উইকেট নেওয়ায় ভারতীয় বন্ধুরা তাঁকে এখনও ক্ষমা করতে পারেননি! সংবাদসংস্থাকে ম্যাকগ্রা বলেছেন, ‘সচিনের সঙ্গে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা হত। এখন কোচিং এবং অন্যান্য অনেক কাজে ভারতে প্রচুর সময় কাটাতে হয়। এই দেশ এখন আমার সেকেন্ড হোম হয়ে গিয়েছে। ভারতে আমার প্রচুর বন্ধু রয়েছে। তারা সকলেই বলে যে, ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সচিনকে আউট করার জন্য এখনও আমাকে ক্ষমা করতে পারেনি।’ ১৭ বছর আগের সেই ম্যাচের স্মৃতিচারণা করে ম্যাকগ্রা যোগ করেছেন, ‘ওটা একটা বড় ম্যাচ ছিল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সেই ম্যাচে সচিন ওপেন করেছিল। ৯০ বা ৯৫ শতাংশ দর্শক ভারতকে সমর্থন করছিল। কারণ দক্ষিণ আফ্রিকার মানুষ হয় নিজেদের দেশকে সমর্থন করে, অথবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যারা খেলে তাদের।  সচিন ব্যাট করতে আসার পর প্রথম তিন বল ওকে কোনও রান করতে দিইনি।  চতুর্থ বলে পুল করে মিড অফের ওপর দিয়ে বাউন্ডারি মারে। দর্শকরা চিৎকার করছিলেন এবং আমি নিশ্চিত ভারতে বসে টিভিতে খেলা দেখা সকলেই আপ্লুত হয়েছিলেন।  পঞ্চম বলটাও একই ছিল তবে একটু বেশি বাউন্স করেছিল। ও ফের পুল করতে যায় আর সেটা সোজা ওপরে উঠে আমার তালুবন্দি হয়। আমি খুব খুশি হয়েছিলাম। অবশ্যই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা হতাশ হয়েছিলেন। ’ ২০০৩ বিশ্বকাপের সেই ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানে পরাজিত হয়। বাঙালি অধিনায়কের হাত ধরে কাপজয়ের স্বপ্নেরও সলিলসমাধি হয়। সেই ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ম্যাকগ্রা।

সেরা শিরোনাম

Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget