এক্সপ্লোর

Maradona Death Probe: গাফিলতিতেই কি মৃত্যু মারাদোনার! তদন্তে পুলিশ

বুয়েনস আয়ার্সের স্থানীয় পুলিশ মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপান্ডো লুকের বাড়ি ও ক্লিনিকে হানা দিয়ে শুরু করেছে জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথিও।

বুয়েনস আয়ার্স: ব্যক্তিগত চিকিৎসকের গাফিলতিতেই কি প্রাণ হারাতে হয়েছে দিয়েগো আর্মান্দো মারাদোনাকে? আর্জেন্টাইন কিংবদন্তির মেয়েদের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে যা নিয়ে তদন্ত। বুয়েনস আয়ার্সের স্থানীয় পুলিশ মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপান্ডো লুকের বাড়ি ও ক্লিনিকে হানা দিয়ে শুরু করেছে জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথিও। গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র। যে শোকের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্বফুটবল। যার মাঝেই মারাদোনার ব্যক্তিগত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির চাঞ্চল্যকর অভিযোগ আনেন মারাদোনার তিন মেয়ে ডালমা, জিয়ান্না ও জানা। ঠিকমতো চিকিৎসা ঠিকমতো হয়নি বলেও অভিযোগ করেন তাঁরা। এমনকি মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরিয়া অভিযোগ করেছিলেন, আপদকালীন ফোন পেলেও মারাদোনার বাড়িতে পৌঁছতে আধ ঘণ্টার বেশি সময় নেয় অ্যাম্বুলেন্স। যে দুইয়ের ভিত্তিতে মারাদোনার ব্যক্তিগত চিকিৎসকের সম্পত্তিতে তল্লাশি চালাতে অনুমতি দিয়েছে স্থানীয় বিচারবিভাগ। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে হৃদরোগের জেরে মারাদোনার মৃত্যু হয়েছে জানানো হলেও এমন গুরুতর অভিযোগ পেয়ে তদন্তে নামে বুয়েনস আয়ার্স পুলিশ। মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপান্ডো ছাড়াও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দীও নথিভুক্ত করেছে তারা। চলতি মাসের শুরুতেই অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন মারাদোনা। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে ধরা পড়ায় হয় দ্রুত অস্ত্রোপচারও। সফল অস্ত্রোপচারের কিছুদিন পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বাড়ি ফিরেছিলেন তিনি। যে সময় থেকেই মারাদোনা ছিলেন লিওপান্ডোর তত্ত্বাবধানে। সফল অস্ত্রোপচারের পর লিওপান্ডোর সঙ্গে মারাদোনার হাসিমুখে ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। হঠাৎই তিনি তদন্তে জড়িয়ে পড়ায় লিওপান্ডো জানিয়েছেন, পুলিশ বাড়িয়ে আসায় অবাক হয়েছি। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এর আগে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরও তাঁর চিকিৎসকের বিরুদ্ধে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছিল।

সেরা শিরোনাম

Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

ভিডিও

Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলা তদন্ত করবে SIT
Shyama Prasad Mukherjee | শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর | ABP Ananda LIVE
Monalisa Banerjee: তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget