এক্সপ্লোর

ফিনিশার হতে পারেন কার্তিক, শুভমান নিয়েও আশাবাদী সাইমন কাটিচ

কলকাতা: বিশ্বকাপের দলে ভারতের ফিনিশার হবেন কে? অনেক পরীক্ষার পরও এখনও এই প্রশ্নের উত্তর অধরাই থেকেছে ভারতীয় ক্রিকেট দলের। স্বয়ং বিরাট কোহলিও ফিনিশার হিসেবে নির্দিষ্ট কোনও ক্রিকেটারকে বেছে নিতে পারছেন না। হাতে সময়ও বিশেষ নেই। ঋষভ পন্থকে দিয়ে এই কাজ যে হবে না, তার প্রমাণ মিলেছে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে। এমন অবস্থায় ফের জল্পনা শুরু হল দীনেশ কার্তিককে নিয়ে। অতীতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে ভূমিকা কার্তিক পালন করেছেন তাতে সাইমন কাটিচের মনে হচ্ছে ভারতীয় দলের ফিনিশার হিসেবে তিনিই ‘বেস্ট চয়েস’।

নাইটদের সহকারি কোচ কাটিচের মত, “দীনেশের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমাদের (কেকেআর) হয়ে এবং দেশের হয়েও দীনেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবাই দেখেছি, ইনিংসের শেষে দীনেশ কেমন ব্যাটিং করে। শেষের দিকে ওকে বল করা সহজ হবে না।” একই সঙ্গে কাটিচ এও জানিয়েছেন, তিনি মনে করেন ভারতীয় দলের ফিনিশার হওয়ার জন্য দীনেশ কার্তিকই যোগ্য ব্যক্তি। নির্বাচকদের কাছে বিশ্বকাপের দল নির্বাচন করা সহজ হবে না বলেও মন্তব্য করেছেন নাইটদের সহকারি কোচ।

উল্লেখ্য, দীনেশ কার্তিকের সঙ্গে তরুণ ক্রিকেটার শুভমান গিলের প্রশংসাও শোনা গিয়েছে কাটিচের গলায়। সাইমন কাটিচের ধারনা, আগামী দিনে শুভমান ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে এবং সব ফরম্যাটেই সফল হবে।

প্রসঙ্গত, এদিন অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের প্রসঙ্গও উথ্থাপন করেছেন তিনি। কাটিচ বলেন, “দেশের মাটিতে ভারতের কাছে হার অজিদের কষ্ট করে হজম করতে হয়েছে। তবে ভারতে এসে যে ক্রিকেটটা ওরা খেলল, তাতে গোটা দলকেই সাধুবাদ। জয় ওদেরই প্রাপ্য ছিল।” একই সঙ্গে খোয়াজাদের বিশ্বকাপ ভবিষ্যত্ নিয়েও বেশ আশাবদী সাইমন কাটিচ। ওয়ার্নার ও স্মিথ দলে যোগ দেওয়ার পর এই দল আরও শক্তিশালী হবে, মত কাটিচের। তাঁর কথায়, অতীতে কে কী পারফরম করল সেটা বড় কথা নয়। বিশ্বকাপে টানা ৬ সপ্তাহ ভাল খেলাটাই আসল পরীক্ষা।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: হালান্ডহীন নরওয়ের বিরুদ্ধে দেম্বেলের হ্যাটট্রিক, ১০ জনের ইরাককে দুরমুশ করল সেনেগাল
হালান্ডহীন নরওয়ের বিরুদ্ধে দেম্বেলের হ্যাটট্রিক, ১০ জনের ইরাককে দুরমুশ করল সেনেগাল
Bengal Cricket News: এবিপি লাইভের খবরের জের, রাত ১টায় রবি কুমারের ইন্ডিয়া সি দলে সুযোগ পাওয়া নিয়ে বিবৃতি সিএবির
এবিপি লাইভের খবরের জের, রাত ১টায় রবি কুমারের ইন্ডিয়া সি দলে সুযোগ পাওয়া নিয়ে বিবৃতি সিএবির

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ayush Singh AI Success Story : দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
FIFA World Cup 2026: কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
Earthquake : ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
Weather Update: আজ তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা রাজ্যে, পার্বত্য এলাকায় নামতে পারে ধস, কী বলছে IMD ?
আজ তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা রাজ্যে, পার্বত্য এলাকায় নামতে পারে ধস, কী বলছে IMD ?
FIFA World Cup 2026: হালান্ডহীন নরওয়ের বিরুদ্ধে দেম্বেলের হ্যাটট্রিক, ১০ জনের ইরাককে দুরমুশ করল সেনেগাল
হালান্ডহীন নরওয়ের বিরুদ্ধে দেম্বেলের হ্যাটট্রিক, ১০ জনের ইরাককে দুরমুশ করল সেনেগাল
QR Codes Mandatory In Drugs :নকল ওষুধ বিক্রির দিন শেষ ! এই সব রোগের ওষুধে QR কোড বাধ্যতামূলক, কেন এই সিদ্ধান্ত সরকারের ?
নকল ওষুধ বিক্রির দিন শেষ ! এই সব রোগের ওষুধে QR কোড বাধ্যতামূলক, কেন এই সিদ্ধান্ত সরকারের ?
Zubeen Garg: জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে টলিউডে নতুন সিনেমা, 'লাভ ইউ জুবিন দা'! অভিনয়ে কে কে?
জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে টলিউডে নতুন সিনেমা, 'লাভ ইউ জুবিন দা'! অভিনয়ে কে কে?
Uniform Civil Code: লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget