এক্সপ্লোর

লকডাউনে অনলাইনে চলছে ফিটনেস ক্লাস, অলিম্পিক্স পিছিয়ে যাওয়ায় যোগ্যতা অর্জনের নতুন স্বপ্ন দেখছেন দীপা

ত্রিপুরার আগরতলা থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দর সঙ্গে কথা বললেন রিও অলিম্পিক্সে পোলভল্টে চতুর্থ স্থানাধিকারী

কলকাতা: চোট তাঁর অলিম্পিক্স পোডিয়ামের স্বপ্ন কেড়ে নিতে বসেছিল। তবে করোনার প্রাদুর্ভাবে টোকিও অলিম্পিক্স এক বছর পিছিয়ে গিয়েছে। তাঁর সামনেও অলিম্পিক্সের দরজাটা কার্যত বন্ধ হতে হতেও খুলে গিয়েছে। কিছুটা অভাবনীয়ভাবেই।

তিনি, দীপা কর্মকার, নতুন উদ্যমে অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন। করোনা লকডাউনের জেরে প্র্যাক্টিস বন্ধ। তবে তার প্রভাব যাতে তাঁর ফিটনেসে না পড়ে, সে জন্য সতর্ক দীপা। অনলাইনেই চলছে তাঁর ফিটনেস ক্লাস!

কীভাবে?

দীপা নিজেই শোনালেন সেই কাহিনি। ত্রিপুরার আগরতলা থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে রিও অলিম্পিক্সে পোলভল্টে চতুর্থ স্থানাধিকারী বললেন, ‘লকডাউনের জেরে জিমন্যাস্টিক্স প্র্যাক্টিস করতে পারছি না। কারণ, বাড়িতে সরঞ্জাম দিয়ে জিমন্যাস্টিক্স প্র্যাক্টিস করা যায় না। অ্যাকাডেমিও বন্ধ। ত্রিপুরায় করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। তাই ঘরবন্দি থাকা ছাড়া উপায় নেই। তবে ফিটনেসের সঙ্গে আপোস করছি না। আমার কোচ বিশ্বেশ্বর নন্দী দুবেলা অনলাইনে ফিটনেসের ক্লাস নিচ্ছেন। আমি ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তের জিমন্যাস্টরা স্যারের এই ক্লাস করছে। ফিটনেস আগের চেয়ে অনেক বেড়েছে। ফ্লোরে নেমে পড়লে কোনও সমস্যা হবে না।’

 লকডাউনে অনলাইনে চলছে ফিটনেস ক্লাস, অলিম্পিক্স পিছিয়ে যাওয়ায় যোগ্যতা অর্জনের নতুন স্বপ্ন দেখছেন দীপা

অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার জন্য ৮টি বিশ্বকাপ থাকে জিমন্যাস্টদের হাতে। দীপা বললেন, ‘৬টি বিশ্বকাপ হয়ে গিয়েছে। আর দুটি বিশ্বকাপ বাকি। মার্চ মাসে দুটি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে সেই দুটি বিশ্বকাপ পিছিয়ে গিয়েছে। আমার হাতেও কিছুটা সময় বাড়ল। যোগ্যতা অর্জনের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাব। বাকি দুটি বিশ্বকাপে ভাল ফল করতেই হবে।’

হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল)–এর চোটের জন্য বেশ কিছুদিন ধরেই ফ্লোরে নামতে পারছেন না দীপা। হয়েছে অস্ত্রোপচারও। লকডাউন পর্যায়ে জিমন্যাস্টিক্স বন্ধ। তবে ফিটনেস ফিরে পেতে মরিয়া দীপা। বলছিলেন, ‘বিশ্বেশ্বর স্যার আমার শক্তি-দুর্বলতা জানেন। সেই অনুযায়ী আমার ফিটনেস আর ট্রেনিং চার্ট বানিয়েছেন। অনলাইনে স্যার সকল জিমন্যাস্টকেই দেখিয়ে দিচ্ছেন, কীভাবে ফিটনেসের মান বাড়ানো যায়। সকলেই উপকৃত হচ্ছে। স্যারের কাছে আমরা কৃতজ্ঞ।’ যোগ করলেন, ‘বাকি দুটো বিশ্বকাপে নিজের সেরাটা দেব। যাতে ভাল ফল করে টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারি।’

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget