এক্সপ্লোর

কেন মৃত্যুভয়কে তুচ্ছ করে প্রদুনোভা ভল্টকেই ভালবেসে ফেলেছেন দীপা?

রিও ডি জেনেইরো: ‘প্রদুনোভা’ নামটা উচ্চারণ করা বাঙালিদের কাছে যতটা কঠিন, এই বিশেষ লাফটি জিমন্যাস্টদের কাছে তার চেয়ে অনেক বেশি কঠিন ও বিপজ্জনক। ঠিকমতো লাফাতে না পারলে মৃত্যুও হতে পারে। কিন্তু ত্রিপুরার মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা দীপা কর্মকার এই বিপজ্জনক লাফটিকেই আঁকড়ে ধরেছেন। প্রদুনোভা তাঁর কাছে আর বিপজ্জনক নয়। এটিই এখন তাঁর পরম বন্ধু। প্রদুনোভার হাত ধরেই যে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন দীপা। শুধু তা-ই নয়, তিনি ফাইনালেও পৌঁছে গিয়েছেন। এখন পদক জয়ের লক্ষ্যে কঠোর অনুশীলনে ডুবে রয়েছেন এই বাঙালি কন্যা। আজ, মঙ্গলবার দীপার জন্মদিন। কিন্তু তাঁর কাছে এবার অন্তত এই দিনটার কোনও আলাদা গুরুত্ব নেই। কারণ, কোচ বিশ্বেশ্বর নন্দী কার্যত তাঁকে আগলে রাখছেন। তিনি চাইছেন না ফাইনালের আগে তাঁর প্রিয় ছাত্রী ফোকাস হারিয়ে ফেলেন। সেই কারণেই বাবা-মা ছাড়া অন্য কারও সঙ্গে দীপার কথা বলা নিষিদ্ধ করে দিয়েছেন কোচ। তিনি চাইছেন, ১৫ আগস্ট পদক জিতে আগে দেশকে স্বাধীনতা দিবসের উপহার দিয়ে তারপর জন্মদিন পালন করুন দীপা। অলিম্পিক ভিলেজে কোচের নির্দেশে গৃহবন্দি হয়ে থাকা দীপা এখন দিনে আট ঘণ্টা কঠোর অনুশীলন করছেন। ভল্ট ফাইনালের আগে তিনি আরও বেশি করে প্রদুনোভা ভল্ট অনুশীলন করছেন। ১৯৯৯ সালে রাশিয়ার জিমন্যাস্ট ইলিনা সের্গেইভনা প্রদুনোভা প্রথমবার এই বিপজ্জনক ভল্ট দেন। তাঁর নামেই এই ভল্টের নামকরণ করা হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত সারা বিশ্বে মাত্র পাঁচ জন জিমন্যাস্ট সফলভাবে এই ভল্ট দিয়েছেন। শূন্যে অনেকটা লাফিয়ে উঠে দু বার পাক খেয়ে মাটিতে পড়াকেই প্রদুনোভা ভল্ট বলা হয়। শূন্য থেকে ঠিকমতো মাটিতে পড়তে না পারলে শরীরের বিভিন্ন অংশে বড় আঘাত লাগার আশঙ্কা থাকে, এমনকী মৃত্যুও হতে পারে। ভারতের জিমন্যাস্টরাই শুধু নন, মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা জিমন্যাস্টরাও প্রদুনোভাকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন। দীপার অবশ্য তাতে কিছু এসে যায় না। তিনি ফাইনালেও প্রদুনোভা ভল্ট দেওয়ার জন্য তৈরি। এই বাঙালি জিমন্যাস্ট বলেছেন, ‘আমি ২০১৪ সালে এই ভল্ট শিখেছি। আমি জানি ঝুঁকি আছে। একবার ভুল করলেই সঙ্গে সঙ্গে মারা যেতে পারি। কিন্তু আমি ভয় পাই না। এখনও পর্যন্ত এক হাজারেরও বেশি বার প্রদুনোভা ভল্ট দিয়েছি। এটা এখন আমার কাছে সহজ।’ দীপার কোচও জানেন, এই ভল্টে ঝুঁকি আছে। কিন্তু তাঁর মতে, এছাড়া কোনও উপায় নেই। বিশ্বেশ্বর বলেছেন, ‘জিমন্যাস্টকে আমাদের দেশ উন্নত নয়। সেই কারণে দীপাকে ঝুঁকি নিতেই হত। অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে যাতে বেশি পয়েন্ট পেতে পারে, তার জন্যই প্রদুনোভা ভল্ট দিয়েছিল দীপা।’ অলিম্পিকের ফাইনালেও প্রাণ হাতে করে প্রদুনোভা ভল্ট দেবেন দীপা। সারা দেশের আশা, সফল হবেন এই বাঙালি কন্যা।

সেরা শিরোনাম

Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
Cristiano Ronaldo: 'আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
''আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget