এক্সপ্লোর

জকোভিচের করোনা সংক্রমণের জন্য দিমিত্রভকেই দায়ী করলেন বাবা

বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হন দিমিত্রভ। তাঁর সঙ্গে একটি প্রতিযোগিতায় খেলেন জকোভিচ।

বেলগ্রেড: নোভাক জকোভিচের পাশে দাঁড়িয়ে তাঁর করোনা ভাইরাস সংক্রমণের জন্য অপর এক টেনিস তারকা গ্রিগর দিমিত্রভকেই দায়ী করলেন বাবা-মা। ক্রোয়েশিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জকোভিচের বাবা বলেছেন, ‘ নোভাক কেন করোনা আক্রান্ত হল? কারণ, কোথা থেকে জানি না, ওই ছেলেটা (দিমিত্রভ) রোগ বাঁধিয়ে এসেছিল। ও এখানে করোনা পরীক্ষা করায়নি। ও অন্য কোথাও পরীক্ষা করিয়েছিল। ও এটা একেবারেই ঠিক করেনি।’ বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হন দিমিত্রভ। তাঁর সঙ্গে একটি প্রতিযোগিতায় খেলেন জকোভিচ। এরপর তিনি ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হন। এর জন্য দিমিত্রভকেই দায়ী করে জকোভিচের বাবা বলেছেন, ‘ও ক্রোয়েশিয়া, সার্বিয়ার ক্ষতি করল। এই পরিস্তিতিতে কারও ভাল লাগছে না।’ মঙ্গলবার জানা যায়, বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জকোভিচ ও তাঁর স্ত্রী জেলেনা করোনা আক্রান্ত। তাঁদের ১৪ দিন আইসোলেশনে থাকতে হচ্ছে। যে প্রতিযোগিতায় যোগ দেওয়ার পরেই জকোভিচ এবং আরও দুই টেনিস খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন, সেই প্রতিযোগিতায় সামাজিক দূরত্বের বিধি এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার তোয়াক্কা করা হয়নি। সবাই মাস্ক না পরেই একসঙ্গে অনুশীলন করেছেন, বাস্কেটবল খেলেছেন, পার্টিতে গিয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার পর অবশ্য সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানিয়েছেন জকোভিচ। এই টেনিস তারকার মা জানিয়েছেন, ‘আমার ছেলে ও পুত্রবধূ ভাল আছে। তবে তীব্র সমালোচনার শিকার হয়ে ওরা দুঃখ পেয়েছে। ওদের নামে অনেক খারাপ কথা লেখা হচ্ছে। এর সঙ্গে অবশ্য আমরা অভ্যস্ত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget