এক্সপ্লোর

Neeraj Chopra: রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া

Neeraj Chopra Champion: এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগের ইভেন্টে শীর্ষস্থান দখল করলেন নীরজ। অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন

দোহা: রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া। ৮৮.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন তিনি। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগের ইভেন্টে শীর্ষস্থান দখল করলেন নীরজ। চলতি মরসুমে নীরজের প্রথম থ্রোটিই ছিল ৮৮.৬৭ মিটারের। টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভালদেচ রইলেন দ্বিতীয় স্থানে। তাঁর সেরা থ্রো ছিল ৮৮.৬৩ মিটারের, যা চোপড়ার চেয়ে ৪ সেন্টিমিটার কম। অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন, তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৮৮ মিটারের। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাই নীরজের লক্ষ্য। যদিও এবার সেই লক্ষ্যপূরণ করতে পারলেন না তিনি। 

প্রথম থ্রোতেই জয়সূচক দূরত্ব ছুঁয়ে ফেলেন নীরজ। থ্রোগুলি ছিল যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটারের। চতুর্থ থ্রোটি ফাউল হয়। পঞ্চম প্রয়াসে ৮৪.৩৭ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন নীরজ। ষষ্ঠ প্রয়াসটি ছিল ৮৬.৫২ মিটারের থ্রো। দোহায় ৯০ মিটারের থ্রো নিশ্চিত করবেন বলে প্রত্যয়ী ছিলেন নীরজ। যদিও সেটা সম্ভব হলো না। বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স গত বছর দোহায় ৯৩ মিটারের থ্রো-র মাধ্যমে চমকে দিয়েছিলেন। তিনিও এদিন নীরজকে টপকাতে পারেননি। নীরজ গত বছর জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৮৮.৪৪ মিটার থ্রো-র মাধ্যমে।

গত বছর জুরিখে ডায়মন্ড ট্রফি জিতেছিলেন নীরজ চোপড়া। সেবার ৮৮.৪৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন তিনি। এরপর থেকে আর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামতে দেখা যায়নি নীরজকে। ভারতীয় তরুণ ছাড়াও আসন্ন ডায়মন্ড লিগে অলিম্পিক্স খেলা প্রচুর তারকা অ্যাথলিটকে দেখা যাবে। 

কিছুদিন আগেই মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার প্রতিবাদে সরব হয়েছিলেন নীরজ চোপড়া। দেশের মহিলা কুস্তিগীরদের আন্দোলন সাম্প্রতিক সময়ে আলোড়ন ফেলে দিয়েছে। দেশের কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন সাতজন মহিলা কুস্তিগীর। যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভেও বসেছেন তারা। সেখানে কুস্তিগীরদের পাশে এসে দাঁড়িয়েছেন ভিনেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো তারকা কুস্তিগীররা। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে সোশ্য়াল মিডিয়ায় বার্তা দিলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ বার্তা দিয়েছেন, ''এটা খুবই স্পর্শকাতর বিষয়। নমনীয়তা এবং কোনওরকম পক্ষপাতদুষ্ট না হয়ে স্বচ্ছতার সঙ্গেই বিষয়টি দেখা উচিত। সংস্থার উচিত, দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং ন্যায়বিচার করা।''

আরও পড়ুন: রান পেলেন ঋদ্ধি, ৯ উইকেটে রাজস্থানকে হারিয়ে দিল গুজরাত

সেরা শিরোনাম

Bengal vs Kerala: ১৯৮ রানে শেষ বাংলার দ্বিতীয় ইনিংস, ফলো অন না করানো নিয়ে প্রশ্ন, কত রানের লক্ষ্য কেরলের?
১৯৮ রানে শেষ বাংলার দ্বিতীয় ইনিংস, ফলো অন না করানো নিয়ে প্রশ্ন, কত রানের লক্ষ্য কেরলের?
Abhishek Sharma: ওয়েলিংটনে ঝোড়ো সেঞ্চুরি, ঈশানকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের সিংহাসনে ফের অভিষেক
ওয়েলিংটনে ঝোড়ো সেঞ্চুরি, ঈশানকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের সিংহাসনে ফের অভিষেক
Neeraj Yadav Suicide: আত্মঘাতী এশিয়ান প্যারা গেমসে তিনবারের সোনাজয়ী নীরজ যাদব
আত্মঘাতী এশিয়ান প্যারা গেমসে তিনবারের সোনাজয়ী নীরজ যাদব
IND vs NZ: সিরিজ জয় সম্পন্ন, চতুর্থ টি-টোয়েন্টিতে রিজার্ভ বেঞ্চ পরীক্ষার পালা, হতে পারে চারটি পরিবর্তন
সিরিজ জয় সম্পন্ন, চতুর্থ টি-টোয়েন্টিতে রিজার্ভ বেঞ্চ পরীক্ষার পালা, হতে পারে চারটি পরিবর্তন

ভিডিও

Ritabrata Banerjee |
Sumit Roy | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়কে আনা হল আলিপুর আদালতে
Indranil Sen Arrest News | ইন্দ্রনীল সেনকে CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ
ED Investigation: পুজো পরিক্রমার নামে প্রতারণার অভিযোগ, সল্টলেকে ফের ED দফতরে Indranil Sen
Cyclone Arnab | জেলায় জেলায় জারি হয়েছে লাল সতর্কতা, 'অর্ণব' নিয়ে আর কী জানাল মৌসম ভবন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget