এক্সপ্লোর

‘ভেঙে পড়ো না’, বিশ্বকাপ দল থেকে বাদ পড়া পন্থ-রায়ুডুকে পরামর্শ শাস্ত্রীর

শাস্ত্রীর মতে, যারা বাদ পড়েছে, তারা নিজেদের মধ্যে আশা জিইয়ে রাখুক। তিনি যোগ করেন, হতে পারে কারও চোট লাগল। সেই সময় কখন ডাক আসবে, কেউ বলতে পারে না।

মুম্বই: আসন্ন ক্রিকেট বিশ্বকাপ দলে ঠাঁই না হওয়া দুই প্রতিভাবান ক্রিকেটার ঋষভ পন্থ ও অম্বাতি রায়ুডুকে মুষড়ে না পরার পরামর্শ দিলেন দলের হেড কোচ রবি শাস্ত্রী। গত সোমবার, ইংল্যান্ডে হতে চলা ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের দল ঘোষণা হয়েছে। সেই দলে ঠাঁই হয়নি পন্থ ও রায়ুডুর। যদিও, দুজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। পন্থের বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই হয়েছে। এই প্রেক্ষিতে একটি ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিতে গিয়ে রবি শাস্ত্রী বলেন, আমি ওদের ভেঙে না পরার পরামর্শ দেব। তিনি যোগ করেন, আমাদের ক্ষমতায় থাকলে আমরা ১৬ ডনের দল ঘোষণা করতাম। কিন্তু, নিয়ম অনুযায়ী ১৫ জনের দল ঘোষণা করতে হয়েছে। শাস্ত্রীর মতে, যারা বাদ পড়েছে, তারা নিজেদের মধ্যে আশা জিইয়ে রাখুক। তিনি যোগ করেন, হতে পারে কারও চোট লাগল। সেই সময় কখন ডাক আসবে, কেউ বলতে পারে না। এদিকে, দলের চার নম্বর ব্যাটসম্যান কে হবেন, সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখলেন শাস্ত্রী। শুধু বলেন, পরিস্থিতি ও পরিবেশ দেখে স্থির করা হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার চার নম্বর স্লট নিয়ে বিতর্ক-আলোচনা চলছে। অনেকে বিশেষজ্ঞের মতে, চার নম্বর জায়গায় এখনও কোনও ব্যাটসম্যান পাকাপাকিভাবে স্থির না হওয়ায় প্রথম তিনজন -- রোহিত শর্মা, শিখর ধবন ও বিরাট কোহলির ওপর চাপসৃষ্টি হচ্ছে। যদিও, শাস্ত্রী সেই তত্ত্ব খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, গত পাঁচ বছরে একদিনের ক্রিকেটে ভারতীয় দলের যা পারফরম্যান্স, তাতে তারা র‌্যাঙ্কিংয়ে দুই বা তিন নম্বরে রয়েছে। টানা পাঁচ বছর ধরে ওই র‌্যাঙ্কিং বজায় রাখা মুখের কথা নয়। তার ওপর টেস্টে শীর্ষস্থান এবং টি২০-তে দুই বা তিন নম্বর--- একজন ক্রিকেটার দিয়ে তা হয় না। এর জন্য দলগত ধারাবাহিক পারফরম্যান্সের প্রয়োজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget