এক্সপ্লোর

রান তাড়া করার ক্ষেত্রে সচিনের চেয়ে এগিয়ে বিরাট: ওয়ার্ন

নয়াদিল্লি: কিংবদন্তী সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহলির তুলনায় এবার যোগ দিলেন শেন ওয়ার্নও। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন বিখ্যাত স্পিনার আবার অন্তত একটি বিষয়ে সচিনের চেয়ে বিরাটকে এগিয়ে রাখছেন। ওয়ার্নের মতে, ‘একদিনের ক্রিকেটে রান তাড়া করার সময় বিরাট যত শতরান করেছে, সেটা সচিনও করতে পারেনি। আমাদের প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে সচিন ও ব্রায়ান লারা সর্বকালের সেরাদের অন্যতম। কিন্তু বিরাট ও এবি ডিভিলিয়ার্সকে আলাদা করা যাবে না। বিরাট কারও চেয়ে পিছিয়ে নেই। ও যেভাবে খেলে, তাতে ১০ বছর পরে সচিনের সঙ্গেই ওর নাম উচ্চারিত হবে।’ ভারতের আসন্ন ইংল্যান্ড সফরেও বিরাট সফল হবেন বলেই মনে করেন ওয়ার্ন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘একমাত্র ইংল্যান্ডেই এখনও পর্যন্ত বিরাট ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। আমার মনে হয়, এবার ও ইংল্যান্ডে ভাল খেলবে। ইংল্যান্ডে অবিশ্বাস্য খেলার পর ও অস্ট্রেলিয়া সফরেও ভাল খেলবে। এর আগের অস্ট্রেলিয়া সফরে ও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল। অ্যাডিলেডে ও ভারতকে প্রায় ম্যাচ জিতিয়েই দিচ্ছিল। বিরাট কোহলির খেলা দেখতে আমার ভাল লাগে।’ ভারতের বর্তমান দলেরও প্রশংসা করেছেন ওয়ার্ন। তিনি বলেছেন, ‘আমি যখন খেলতাম, ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে দ্রুতগতির বাউন্সে ভরা উইকেটে সমস্যায় পড়ত। সেই সময় ভারতের পেস বোলিং ভাল হলেও, স্পিনারদের সমমানের ছিল না। কিন্তু এখন দেখছি ভারতের কয়েকজন পেসার বিশ্বের সেরাদের অন্যতম। তাই দ্রুতগতির ও বাউন্সি উইকেটে বিরাটকে শুধু স্পিনারদের উপর নির্ভর করে থাকতে হয় না। কঠিন পরিস্থিতিতে ভারতের পেসাররা রিভার্স স্যুইং, গতি, শর্ট বল ব্যবহার করে সাফল্য আদায় করতে পারে। স্পিনার ও ব্যাটসম্যানরা তো ভালই। ভারতের বর্তমান দলের দক্ষতা প্রমাণিত। তাই স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারহীন অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে এই প্রথম ফেভারিট হিসেবে খেলতে নামবে ভারত।’

সেরা শিরোনাম

India A Squad: রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
Prithvi Shaw Meets Sourav Ganguly: শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
Bengal vs Maharashtra Day 1: ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
Bengal vs Maharashtra Tea Break: ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২
ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget