এক্সপ্লোর

২০১৯-এর বিশ্বকাপ মাথায় রেখে দলে যুবরাজ, ধোনির কী ভূমিকা হবে, ঠিক করুন নির্বাচকরা, বললেন দ্রাবিড়

নয়াদিল্লি: ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। এখনকার টিমে কী ভূমিকা নেবেন মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহ, সেটা ঠিক করুন টিম ম্যানেজমেন্ট, নির্বাচকরা। এসপিএনক্রিকইনফো-কে এ কথা বললেন রাহুল দ্রাবিড়। চ্যাম্পিয়নস ট্রফিতে যথাক্রমে ভারতীয় দলে চার ও পাঁচ নম্বরে ছিলেন যুবরাজ, ধোনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এও বলেন, ভারতীয় দলের রোডম্যাপ কী হবে, সেখানে এই দুই ক্রিকেটার আগামী কয়েক বছরে কী করবেন, সেখানে দুজনেরই না, যে কোনও একজনের জায়গা হবে, সবই স্থির করতে হবে। এসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে কি এক বছরে না ৬ মাস সময় লাগবে? হাতের কাছে কি উপযুক্ত প্রতিভাধর প্লেয়ার আছে, থাকলে এই দুই ক্রিকেটারকে ফের বিবেচনা করার আগে তারা কতটা দিতে পারে, তা কি কর্তারা খতিয়ে দেখতে চান? শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। একেবারে পূর্ণ শক্তি নিয়ে নামছে বিরাট-বাহিনী। কিন্তু দ্রাবিড়ের আশা, এগারোজনের দলে নতুনদের বেশি সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখা হবে। তিনি বলেছেন, সেটা না করলে এক বছরের মধ্যে এমন পরিস্থিতি হয়ত আসতে পারে, যখন বলতে হবে, আমরা নতুনদের সুযোগ দিইনি, এরাই আমাদের হাতে আছে। তার চেয়ে বরং এটা বলা ভাল, আমরা সব দিকে চেষ্টা করেছি, কিন্তু এখনও মনে হয়, যুবি ও ধোনি ফিটই আছে, খুব ভালই খেলছে, ওরা সাফল্য এনে দেবে। তাহলে কেউ কোনও অনুযোগ করতে পারবে না। চ্যাম্পিয়নস ট্রফিতে পাটা পিচে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজার মতো স্পিনাররা কোনও প্রভাব ফেলতে না পারায় স্পিন জুটি নিয়েও সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে অভিমত জানান দ্রাবিড়। কুলদীপ যাদবকে আরও বেশি খেলার সুযোগ দেওয়ার কথা বলেন তিনি। দ্রাবিড়ের মত, ওর ক্ষমতা আছে। খানিকটা রহস্যময় ওর বোলিং।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget