এক্সপ্লোর

Durand Cup 2023 Final: ফাইনালে পৌঁছনোর আশা ছিল না, দলের পারফরম্যান্সে গর্বিত ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

East Bengal: মোহনবাগান বিগত চার ম্যাচ জিতলেও, জয় পেয়েছে স্বল্প ব্যবধানে, পর্যবেক্ষণ ইস্টবেঙ্গল কোচের।

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ১৩২তম ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup 2023 Final) মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। লাল হলুদ না সবুজ মেরুন, রবিবাসরীয় যুবভারতীতে উড়বে কার বিজয়পতাকা? কে হাসবে শেষ হাসি? সেই নিয়ে ইতিমধ্য়েই জল্পনা-কল্পনা তুঙ্গে। ফাইনাল ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্পষ্ট জানিয়ে দিলেন তিনি দলের পারফরম্যান্সে গর্বিত।

ফাইনালে পৌঁছে উচ্ছ্বসিত লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) বলেন, 'আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই। তবে এই ডুরান্ড কাপ অভিযানটা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ নতুন খেলোয়াড়দের নিয়ে আমরা এই সফরটা শুরু করেছিলাম। দলের বিদেশিরাও নতুন। আমিও তো এই টুর্নামেন্ট দিয়েই শুরুটা করলাম। ভাল পারফর্ম করে ম্যাচ জেতাটা তো লক্ষ্য ছিলই। তবে এত বাধা অতিক্রম করে, কঠিন মুহূর্ত কাটিয়ে যে আমরা ফাইনালে পৌঁছতে পারব, সেটা ভাবিনি। দল যেভাবে লড়াই করছে, তাতে আমি গর্বিত।'

এই টুর্নামেন্টে রেফারিং নিয়ে বারংবার বিতর্ক হয়েছে। কুয়াদ্রাতও মনে করছেন আরও উন্নত মানের রেফারি নিয়োগ করলে সকলেরই সুবিধা। পাশাপাশি লিগ পর্বে সবুজ মেরুনের বিরুদ্ধে জয় পেলেও, ফাইনালের আগে মোহনবাগান যথেষ্টই সমীহ করছেন লাল হলুদের স্প্যানিশ কোচ। 'আমাদের ম্যাচের পর ওরা চার ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে। ওরা নেপাল, বাংলাদেশ, ভারতের চ্যাম্পিয়নদের হারিয়েছে। তাই নিঃসন্দেহে ওদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। তবে খেয়াল করার বিষয় হল কোনও ম্যাচই কিন্তু খুব বড় ব্য়বধানে জিততে পারিনি ওরা। আমরা নিজেদের শক্তিশালী পক্ষের উপর ভরসা রাখছি এবং আশা করছি আমরা জয় পাব।' বলেন কুয়াদ্রাত।

ডুরান্ড কাপে একমাত্র অপরাজিত দল ইস্টবেঙ্গল। ফাইনাল জিতলে তাঁরা অপরাজিতভাবেই খেতাব ঘরে তুলবে। অবশ্য এখনও দলে উন্নতির প্রচুর জায়গা রয়েছে বলে মনে করছেন কুয়াদ্রাত। লাল হলুদ কোচের মতে, 'এখনও আমাদের উন্নতির প্রচুর জায়গা রয়েছে। আমরা প্রচুর নতুন খেলোয়াড় নিয়ে একটা নতুন দল তৈরি করছি। ভবিষ্যতের জন্য মজবুত দল গড়তে হলে এখনও অনেক জায়গায় আমাদের উন্নতির প্রয়োজন। তবে এটা আমাদের শুরু হলেও, যেভাবে আমরা লড়াই করেছি, সেটা আমার কাছে খুবই আনন্দদায়ক। আমরা প্রতিটি ম্যাচেই দারুণ লড়াই করেছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: স্ট্রেট সেটে জয় পেয়ে যুক্তরাষ্ট্র ওপেনের চতুর্থ রাউন্ডে বোপান্না-এবডেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget