এক্সপ্লোর

Durand Cup 2023: আগামীকাল ডুরান্ড সেমিফাইনালে সামনে এফসি গোয়া, আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ফেরান্দো বাহিনী

Mohun Bagan Super Giants: এফসি গোয়ার সাম্প্রতিক ম্যাচগুলির ময়না তদন্ত করে তাদের শক্তি-দুর্বলতার আন্দাজ পাওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে সবুজ-মেরুন শিবির।

কলকাতা: টানা সাত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে জয় অধরা ছিল তাদের। চার দিন আগেই সেই খরা কাটিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাও রীতিমতো দাপুটে ফুটবল খেলে। এ রকম সময়ে শিবিরের মধ্যে আত্মতুষ্টির অনুপ্রবেশের সম্ভাবনাই থাকে বেশি। কিন্তু পরের ম্যাচ যেখানে মুম্বই সিটি এফসি-র মতোই আরও এক শক্তিশালী দল এফসি গোয়ার বিরুদ্ধে, সেখানে এই আত্মতুষ্টির প্রবেশ নিষিদ্ধ হওয়াই উচিত।  

সবুজ-মেরুন শিবিরেও তাই ‘আত্মতুষ্টি নিষিদ্ধ’ বোর্ড লাগিয়ে দিয়েছেন তাদের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। তাঁর স্পষ্ট ইঙ্গিত, মুম্বই সিটি এফসি-কে হারিয়েছ, অর্ধেক তৈরি অবস্থাতেও দুর্দান্ত ফুটবল খেলেছ, এ সব ঠিকই আছে। কিন্তু তাই বলে নিজেদের এখন থেকেই চ্যাম্পিয়ন ধরে নেওয়ার কোনও কারণই নেই। ফুটবলে কখন যে কী হবে, তা মঙ্গলবার ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালেই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। তাই দ্বিতীয় সেমিফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার কথা ছাড়া অন্য কিছু ভাবার প্রশ্নই ওঠে না।

এই ম্যাচে অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিলকে ছাড়া পুরো দলই হাতে পাচ্ছেন ফেরান্দো। এফসি গোয়ার সাম্প্রতিক ম্যাচগুলির ময়না তদন্ত করে তাদের শক্তি-দুর্বলতার আন্দাজ পাওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে সবুজ-মেরুন শিবির এবং সেগুলোর ভিত্তিতেই নিজেদের প্রস্তুতি সারছে তারা। পাশাপাশি মুম্বইয়ের বিরুদ্ধে তারা যে ভুলগুলি করেছেন, সেগুলি সংশোধনের কাজও হচ্ছে মোহনবাগান শিবিরে। চারদিনের মধ্যে দু’টি কঠিন ম্যাচ। তাই দলে ও রণনীতিতে পরিবর্তন আসতেই পারে।     

গত ম্যাচের আগে পর্যন্ত সাত গোল দিয়ে এক গোল খাওয়া সবুজ-মেরুন শিবিরের পারফরম্যান্স সমর্থকদের মন ভরাতে পারেনি। বিশেষ করে ডার্বির খেলা তো নয়ই। কিন্তু কোয়ার্টার ফাইনালে তাদের পারফরম্যান্সে ফের সেই চেনা ছন্দ খুঁজে পাওয়া গিয়েছে। দলের নির্ভরযোগ্য অস্ট্রেলিয়ান অ্যাটাকার দিমিত্রিয়স পেট্রাটসকে রিজার্ভ বেঞ্চে রেখে দিয়েও দল নামাতে পারছেন ফেরান্দো, এটাই সবচেয়ে ইতিবাচক ব্যাপার। গত ম্যাচে দল ৩-১-এ এগিয়ে যাওয়ার পর আরমান্দো সাদিকুকে তুলে পেট্রাটসকে নামান তিনি। হুগো বুমৌস তাঁর চেনা ছন্দে ফিরেছেন। কামিংস, সাদিকু প্রতি ম্যাচেই যে উন্নতি করছেন, তা বোঝাই যাচ্ছে। আশিক কুরুনিয়ান, সহাল আব্দুল সামাদ, মনবীর সিংদের সঙ্গে ক্রমশ বোঝাপড়া গড়ে তুলছেন তাঁরা। ফলে দলের আক্রমণের তীব্রতা ক্রমশ বাড়ছে।  

রবিবারের মতো রক্ষণকে আঁটোসাঁটো রেখে পেট্রাটস, বুমৌস, কামিংস ও সাদিকুরা যদি নিজেদের মধ্যে ঠিকমতো বোঝাপড়া বজায় রেখে আক্রমণ শানিয়ে যেতে পারেন, তা হলে এফসি গোয়াকে হারানো সম্ভব। রক্ষণে যে ভরসা জোগাতে পারেন, গত দুই ম্যাচে সেই ইঙ্গিত দিয়েছেন নবনিযুক্ত বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউস্তে। তাঁর সঙ্গে আনোয়ার আলি, শুভাশিস বোসরাও ভাল ছন্দে রয়েছেন। ফলে গোয়ার দলের পক্ষে গোল করাটা মোটেই সহজ হবে না।

তবে সেটপিস মুভে অবশ্যই সতর্ক থাকতে হবে দু’পক্ষকেই। কারণ, দুই দলেরই সেট পিস মুভ থেকে গোল করার প্রবণতা যথেষ্ট এবং সফলও হয়েছে তারা। সবুজ-মেরুন শিবিরে সেট পিস থেকে যেমন প্রায়ই বিপজ্জনক হয়ে উঠছেন আনোয়ার, তেমনই সন্দেশ ঝিঙ্গনকেও নজরে না রাখলে বিপদ হতেই পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget