এক্সপ্লোর

Kolkata Derby: 'জেতার মতো তো খেলতেই পারিনি', ডার্বি হেরে অকপট ইস্টবেঙ্গল কোচ কনস্ট্যান্টাইন

East Bengal: এ মরসুমে ইস্টবেঙ্গল ছয়টি ম্যাচ জিতেছে। আইএসএলে এতগুলি ম্যাচ এর আগে কোনও আইএসএল মরসুমে জিততে পারেনি লাল হলুদ।

কলকাতা: ফের এক কলকাতা ডার্বি (Kolkata Derby), আবারও পরাজয়। টানা আটটি ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পরাজিত হল ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবাসরীয় যুবভারতীতে দিমিত্রি, স্লাভকোর গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা অষ্টম ডার্বি জয় সবুজ মেরুনের। ম্যাচে পরাজয়ের পর ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) স্পষ্টই মেনে নিচ্ছেন, তাঁর দল ম্যাচ জেতার মতো খেলতেই পারেনি।

হতাশাজনক পারফরম্যান্স

ম্যাচ শেষে লাল হলুদ কোচ বলেন, 'আমার মনে হয় না আমরা ম্যাচ জেতার মতো যথেষ্ট সুযোগ তৈরি করতে পেরেছি। জেতার মতো তো খেলতেই পারিনি। এই ম্যাচ থেকে আমরা এক পয়েন্টও পাওয়ার যোগ্য নয়। ঠিকঠাক করে কর্নার ডিফেন্ড করতে পারিনি। ওরা যখন ১-০ এগিয়ে গেল, তারপর তো আমরা ম্যাচে ফেরার চেষ্টা করবই (সেই প্রক্রিয়াই দ্বিতীয় গোলটি হজম করতে হয়)।'

এই পরাজয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল লিগ তালিকায় ১০ নম্বরে শেষ করেছে। গত বছরে তারা ১১ নম্বরে ছিল। মরসুমে লাল হলুদ ছয়টি ম্যাচ জিতেছে। আইএসএলে এতগুলি ম্যাচ এর আগে কোনও আইএসএল মরসুমে জিততে পারেনি লাল হলুদ। তবে এ মরসুমের মতো ১৩টি ম্যাচও কোনওবার হারতে হয়নি ইস্টবেঙ্গলকে। অবশ্য লাল হলুদ কোচ কনস্ট্যান্টাইনের মতে দল আগের মরসুম থেকে উন্নতি করেছে।

দলের উন্নতি

তিনি বলেন, 'ভাল পারফর্ম করতে হলে মরসুমের বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করতে হয়। আমি অক্টোবর থেকে ভারতীয় খেলোয়াড় এবং কিছু বাছাই করা বিদেশি খেলোয়াড়দের এনে অনুশীলন করার চেষ্টা করেছি। আমার জেককে (জার্ভিস) আনতে সক্ষম হয়েছিলাম বটে, তবে বাকি ভারতীয়দের তো আনতেই পারলাম না। আসন্ন মরসুমের জন্য আমাদের দ্রুত পরিকল্পনা সেরে কাজ শুরু করে ফেলতে হবে, নাহলে আবারও বাকি দলগুলি যেসব খেলোয়াড়দের বাতিল করেছে, তাদের মধ্যে থেকেই বাছাই করতে হবে। তবে ইতিবাচক দিক বলতে আমরা গত যে কোনও মরসুমের থেকে বেশি পয়েন্ট পয়েছি, বেশি গোল করেছি এবং লিগের যুগ্ম সর্বোচ্চ গোলদাতাও একজন ইস্টবেঙ্গল ফুটবলার। তাই আমার মতে বিগত দুই মরসুমের থেকে আমরা উন্নতি করেছি।'

ক্লেটন সিলভা লিগের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি লাল হলুদের নাওরেম মহেশ সিং এ বারের লিগের এখনও পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারী ভারতীয় ফুটবলার। কনস্ট্যান্টাইনের মতে নাওরেমের পাশাপাশি মোবাশির রহমান এবং লালচুঙনুঙ্গার মধ্যে ভারতের জাতীয় দলের হয়ে খেলার প্রতিভাও রয়েছে। প্রসঙ্গত, এই ম্যাচের মাধ্যমেই লাল হলুদের এ বারের আইএসএল মরসুম শেষ হল। 

আরও পড়ুন: এক নয় দুই নয় টানা আট ম্যাচ, গত চারবছর ধরে টানা ডার্বির রঙ সবুজ-মেরুনই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget