এক্সপ্লোর

ডার্বি আবহে ইস্টবেঙ্গলের মিশন চেন্নাই

কলকাতা: লাল-হলুদে ডার্বির আবহ যেন শুরু হয়ে গিয়েছে এক সপ্তাহ আগে থেকেই৷ রবিবার চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে তো সেই এক আবদার, জিততে হবে ডার্বি৷ ফুটবলার থেকে কোচ-ফোকাসে রবিবাসরীয় ম্যাচ থাকলেও, ডার্বির উত্তাপ এড়াতে পারছেন কোথায়? ডার্বির আবহে যাতে ফুটবলাররা ঢুকে না পড়েন, সেজন্য একটু বেশিই সতর্ক ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মরগ্যান৷ আজ দলের অনুশীলনের পর স্ট্রাইকারদের নিয়ে আলাদা সেটপিস অনুশীলন করলেন মরগ্যান৷ লিগ টেবিলে নয় নম্বরে থাকা দলের বিরুদ্ধে খেলতে নামার আগে সিরিয়াস লাল হলুদ ব্রিগেড৷ ইতিমধ্যে ভিডিও অ্যানালিস্টের কাছে বসে চেন্নাই সিটি এফসির শক্তি-দুর্বলতা মেপে নিয়েছেন কোচ মরগ্যান৷ ব্রিটিশ কোচের সাফ কথা, প্রতিপক্ষ কে সেটা গুরুত্বপূর্ণ নয়৷ গুরুত্বপূর্ণ হল নিজেদের শক্তি অনুযায়ী ফুটবলটা খেলা৷ চেন্নাই ম্যাচ প্রসঙ্গে লাল-হলুদ কোচের বক্তব্য, ‘ওরা একেবারে লিগ টেবিলের তলার দিকে রয়েছে কি না এটা কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের নিজেদের শক্তি অনুযায়ী ফুটবল খেলতে হবে। তাই যেই প্রতিপক্ষ হোক না কেন, আমাদের প্রস্তুতি একইরকম থাকে৷’ এখনও পর্যন্ত চলতি আই লিগে ৬ ম্যাচে লাল-হলুদের পয়েন্ট ১৬। প্রথম ম্যাচে আইজল এফসি-র বিরুদ্ধে ড্র করার পর টানা পাঁচটি ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। রবিবারও তিন পয়েন্টই একমাত্র লক্ষ্য মরগ্যানের। কার্ড সমস্যায় এই ম্যাচে থাকবেন না অভিজ্ঞ মিডফিল্ডার মেহতাব হোসেন। তাঁর বদলে খেলতে পারেন রউলসন। উইলিস প্লাজা, ওয়েডসনরা গোলের মধ্যে থাকায় ডার্বির আগে এই ম্যাচেও জয়ের আশাই করছেন লাল-হলুদ সমর্থকরা। এদিকে, মার্চ মাসের মাঝামাঝি থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ছুটি আই লিগে৷ জাতীয় শিবির রয়েছে৷ কোচ মরগ্যানের পরিকল্পনা রয়েছে, টানা ম্যাচ খেলার ধকল কাটাতে সেই ছুটিতে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে কাটানোর৷

সেরা শিরোনাম

England vs India Live: পাওয়ার প্লে শেষের আগেই আধা দল সাজঘরে, বিরাট চাপে ভারত, বর্তমানে স্কোর ৫৪/৫
পাওয়ার প্লে শেষের আগেই আধা দল সাজঘরে, বিরাট চাপে ভারত, বর্তমানে স্কোর ৫৪/৫
Argentina vs Egypt: পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
FIFA World Cup 2026: দুই গোলে পিছিয়ে পড়েও ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল, মিশরের স্বপ্নভঙ্গ করে শেষ আটে আর্জেন্তিনা
FIFA World Cup 2026: দুই গোলে পিছিয়ে পড়েও ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল, মিশরের স্বপ্নভঙ্গ করে শেষ আটে আর্জেন্তিনা

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget