এক্সপ্লোর

D Gukesh: বিশ্বচ্যাম্পিয়ন গুকেশকে শুভেচ্ছাবার্তা এলন মাস্কের, কী লিখলেন?

D Gukesh Update: গুকেশকে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের তরফে সোশ্য়াল মিডিয়ায় পোস্টে জানানো হয়।

নয়াদিল্লি: আঠারোর স্পর্ধাকে কুর্নিশ জানালেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও। দাবায় নতুন বিশ্বচ্য়াম্পিয়ন হয়েছেন ডি গুকেশ (D Gukesh)। মাত্র ১৮ বছর বয়সেই এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্য়াম্পিয়ন হয়েছেন গুকেশ। এমনকী বিশ্বনাথ আনন্দের পর তিনিই দ্বিতীয় ভারতীয় যে বিশ্বসেরা হয়েছেন। খেতাব জয়ের পর থেকেই বিশ্বজুড়ে বন্দিত হচ্ছেন গুকেশ। এবার তাঁকে শুভেচ্ছা জানালেন এলন মাস্ক। নিজের সোশ্য়াল মিডিয়ায় গুকেশের পোস্টকে রি পোস্ট করে সেখানে 'শুভেচ্ছা' লিখেছেন ৪০০ কোটি ডলারের সম্পত্তির মালিক।

 

এদিকে, গুকেশকে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের তরফে এক সোশ্য়াল মিডিয়া পোস্ট মারফৎ জানানো হয় গুকেশকে তাঁর ঐতিহাসিক জয়ের জন্য আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। তিনি লেখেন, 'খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের এই অনবদ্য কৃতিত্বকে সম্মান জানাতে তাঁকে পাঁচ কোটির টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে। ওর এই ঐতিহাসকি কৃতিত্ব গোটা দেশকে আনন্দ দিয়েছে এবং দেশের মুখ উজ্জ্বল করেছে। আশা করছি এভাবেই ও এগিয়ে যাবে এবং ভবিষ্যতে আরও অনেক সাফল্য পাবে। এই তরুণ প্রতিভাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য উদয় স্ট্যালিন ও তামিলনাড়ু ক্রীড়ামন্ত্রককে অনেক কুর্নিশ।' 

চিনের ডিং লিরেনের বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেমেছিলেন ডি গুকেশ। একটা সময় পর্যন্ত ২ দাবাড়ুর ঝুলিতেই ছিল ৬.৫ পয়েন্ট। ১৩ গেমের পর। ১৪তম গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ডিং। যিনি খেতাবরক্ষার লড়াইয়ে নেমেছিলেন। একটা সময় পর্যন্ত মনে করা হচ্ছিল যে, ড্রয়েই সন্তুষ্ট থাকবেন ডিং। কিন্তু ৫৩তম চালে বড় ভুল করেন চিনের দাবাড়ু। শেষ পর্যন্ত গুকেশের চাপের কাছে নতিস্বীকার করেন তিনি।

পেশায় এইএনটি সার্জেন রজনীকান্ত ছেলের ম্যাচের একেবারে শেষ লগ্নে উত্তেজনার বশে বসেই থাকতে পারছিলেন না। নিরন্তর তাঁকে এক বারান্দায় হাঁটাচলা করতে দেখা যায়। আর ঠিক যেই মুহূর্তে তাঁর ছেলে চ্যাম্পিয়ন হয়, সেই সময় তাঁর যে উচ্ছ্বাস, বিস্ময়, আনন্দে ভরপুর এক প্রতিক্রিয়া দেখা যায়। প্রাথমিকভাবে যে তিনি কী করবেন, তা বুঝেই উঠতে পারছিলেন না রজনীকান্ত।

গুকেশ যেমন জয় সুনিশ্চিত জেনে কেঁদেই ফেলেন। নিজের আবেগঘন সেলিব্রেশন সম্পর্কে গুকেশকে বলতে শোনা যায়, 'আমি ১০ বছর ধরে এই মুহূর্তটার স্বপ্ন দেখেছি। সত্যি বলতে জিতব বলে আশা ছিল না, তাই একটু আবেগঘন হয়ে পড়েছিলাম। তবে তারপরেই জয়ের জন্য ঝাঁপানোর সুযোগ আসে।' 

সেরা শিরোনাম

U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
SAFF Championship: মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
Arshdeep Singh: আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ
আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget