এক্সপ্লোর

ইংল্যান্ড বনাম পাকিস্তান প্রথম টেস্ট: রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে ওকস বললেন, নেটে ব্যাটিংয়ে গুরুত্ব দেওয়ার সুফল, সিরিজ থেকে সরে দাঁড়ালেন স্টোকস

জস বাটলার-ক্রিস ওকসের একটা পার্টনারশিপই ম্যাচ ছিনিয়ে নিল পাকিস্তানের থেকে।

ম্যাঞ্চেস্টার: করোন আবহে ফের একটা রুদ্ধশ্বাস টেস্ট ম্যাচ দেখল বিশ্ব। নাটকীয় প্রথম টেস্টে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট ও ব্যাটে ১০৩ রান করে ম্যাচেরে সেরা হয়েছেন ক্রিস ওকস। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে অপরাজিত ৮৪ রান করে দলকে জেতান ওকস। জস বাটলার-ক্রিস ওকসের একটা পার্টনারশিপই ম্যাচ ছিনিয়ে নিল পাকিস্তানের থেকে। ২৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অধিনায়ক জো রুটের ৪২ রান সত্ত্বেও ১১৭ রানের মধ্যে প্রথম ৫ উইকেট খুইয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় ব্রিটিশদের। তখন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের ম্যাচ জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছেন মহম্মদ আব্বাস, ইয়াসির শাহরা। কিন্তু প্রতিরোধ গড়ে সেই স্বপ্নকে বাস্তবায়িত হতে দিলেন না বাটলার-ওকস। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটসম্যানের ১৩৯ রানের পার্টনারশিপেই পাকিস্তানের যাবতীয় আশার সলিলসমাধি। ১০১ বলে ৭৫ রানের ইনিংস খেলে বাটলার যখন ফিরলেন তখন ইংল্যান্ডের জয়ের জন্য দরকার মাত্র ২১ রান। ১২০ বলে ৮৪ রানে অপরাজিত ওকস নিশ্চিন্তে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন দলকে।
ম্যাচের পর ওকস বলেছেন, ‘আমি শুধু বাটলারকে সঙ্গত করে গিয়েছি। ও শেষ পর্যন্ত থাকলে খুব খুশি হতাম। সাদা বলে বিশ্বের অন্যতম সেরা বাটলার। রান তাড়া করার সময় অসাধারণ ক্রিকেটার। আমি নেটে নিজের ব্যাটিং নিয়ে পরিশ্রম করেছি। তারই সুফল পেলাম।’ তবে ম্যাচ জিতলেও ইংল্যান্ড শিবিরে অস্বস্তি রয়েছে। কারণ, সিরিজের বাকি দুই টেস্টে বেন স্টোকসকে পাবে না তারা। পারিবারিক কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তারকা অলরাউন্ডার। সূত্রের খবর, স্টোকসের বাবা অসুস্থ এবং সম্ভবত সেই কারণেই পরিবারের পাশে থাকতে নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget