এক্সপ্লোর

Brendon McCullum: 'বাজবল' নিয়ে এই প্রথম প্রতিক্রিয়া দিলেন ইংল্যান্ড কোচ ম্যাকালাম

BazBall: 'বাজবল'। ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছে এই একটি শব্দ। এজবাস্টন টেস্টে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের (Ind vs Eng) দুরন্ত জয়ের পর সকলেই মজেছেন বাজবলে।

সাদাম্পটন: 'বাজবল' (BazBall)। ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছে এই একটি শব্দ। এজবাস্টন টেস্টে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের (Ind vs Eng) দুরন্ত জয়ের পর সকলেই মজেছেন বাজবলে।

কী এই বাজবল? কেনই বা ব্যবহৃত হচ্ছে এই শব্দ?

এ নিয়ে অনেকগুলো তত্ত্ব উঠে আসছে। এজবাস্টন টেস্টের পর ‘বাজবল’ তত্ত্ব নিয়ে রাহুল দ্রাবিড়কেও (Rahul Dravid) প্রশ্ন করা হয়। তাতে ভারতীয় দলের হেড কোচ এমন উত্তর দেন যে, হাসিতে ফেটে পড়েন সাংবাদিকরা। এজবাস্টনে ভারতের হারের পর এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাজবল নিয়ে অনেক কথা হচ্ছে। কেউ কেউ বলছেন, এই দর্শনে ক্রিকেট পুরোপুরি পাল্টে যাবে। কোচ হিসেবে বাজবল নিয়ে আপনার কী মত?’ সেই প্রশ্নের জবাবে হেসে দ্রাবিড় বলেন, ‘ওটা কী বিষয়, ঠিক জানি না।’ তাতেই সাংবাদিকরা হেসে ফেলেন।

অনেকে বলছেন, বাজবল কথাটির অর্থ ভয়ডরহীন ক্রিকেট। যে সাহসী ক্রিকেটের কথা ভারতকে হারিয়ে উঠে বলেছেন বেন স্টোকসও। সঙ্গে হুঙ্কার দিয়েছেন, 'কোনও দল আমাদের চেয়ে ভাল হতে পারে, কিন্তু আমাদের চেয়ে সাহসী হবে না।'

কেউ কেউ আবার বলছেন, ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাকালামের (Brendon McCullum) ডাকনাম বাজ আর তাঁর আগ্রাসী ক্রিকেটের দর্শনই বাজবল। এবার ‘বাজবল’ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ম্যাকালাম। তার কাছে এই বিষয়টি অবশ্য মজার নয়। 

ম্যাকালাম নিজে বলেছেন, ‘আমি বাজবল নিয়ে অনেক বক্তব্য দেখেছি।  আমার কাছে খেলার অর্থ হচ্ছে ক্রমাগত নিজের পারফরম্যান্সের উন্নতি করা এবং সেরাদের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স করা। নিউজিল্যান্ড ও ভারতও দারুণ দল।’ ব্রেন্ডন ম্যাকালাম আরও বলেছেন, ‘আমি নিশ্চিত ইংল্যান্ডের খেলোয়াড়রা এই মনোভাব বজায় রাখবে। যে কারণে লোকেরা আমাদের বাজবলের নাম দিচ্ছে তা আমি পছন্দ করি না। খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সের জন্য অনেক কঠোর পরিশ্রম করেছে এবং এর পিছনে অনেক গভীর চিন্তাভাবনা রয়েছে। তারা চাপটা সুন্দরভাবে সামলেছে।’

আরও পড়ুন: 'বাবাকে কোনওদিন এত স্নায়ুর চাপে ভুগতে দেখিনি', হার না মানা বন্ধু সৌরভের গল্প শোনালেন বৈশালি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget