এক্সপ্লোর

অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

তিনবার ফাইনালে উঠলেও, কাপ অধরাই থেকে গিয়েছে ইংল্যান্ডের। অন্যদিকে, গতবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। ফলত, এবার নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেটবিশ্ব।

বার্মিংহাম: ১৯৯২ সালের পর প্রথম ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। বৃহস্পতিবার, বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের ম্যাচ খেলা নিশ্চিত করে ইয়ন মর্গানের দল। এর আগে, তিনবার ফাইনালে উঠলেও, কাপ অধরাই থেকে গিয়েছে ইংল্যান্ডের। অন্যদিকে, গতবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। ফলত, এবার নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেটবিশ্ব। এদিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু, ইংল্যান্ড পেস আক্রমণের সামনে ক্যাঙারুদের টপ-অর্ডার দাঁড়াতে পারেনি। ক্রিস ওকস (৩/২০) ও জোফরা আর্চারের (২/৩২) আগুনে স্পেলের সামনে প্রতিরোধ গড়তে পারেনি অজিরা। ১৪ রানে তিন উইকেট হারিয়ে একসময় বেকায়দায় পড়ে গিয়েছিল অ্যারন ফিঞ্চের দল। পরে, স্টিভ স্মিথ (৮৫), অ্যালেক্স কারে (৪৬) ও মিচেল স্টার্কের (২৯) দৌলতে ২২৩ রান করে অস্ট্রেলিয়া। কিন্তু, এই রান তুলতে ইংল্যান্ডকে যে বেগ পেতে হবে না, তা দলটির গত চার বছরের ধারাবাহিক ভাল পারফরম্যান্সই প্রমাণ। হলও সেটাই। অস্ট্রেলিয়াকে কার্যত উড়িয়ে দিল ইংরেজ ব্যাটসম্যানরা। দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টোর আরেকটি শতরানের পার্টনারশিপ করলেন। এই নিয়ে পরপর চার ম্যাচে শতরান পার্টনারশিপ করলেন এই দুই ব্যাটসম্যান। প্রথম উইকেটে ওঠে ১২৪ রান। সেখানেই ম্যাচ অস্ট্রেলিয়ার হাত থেকে বেরিয়ে যায়। এদিন অনবদ্য ছিলেন রয়। ৬৫ বলে ৮৫ রান করেন। দুই ওপেনার আউট হলে কাজ অতি সহজেই সম্পন্ন করেন জো রুট (৪৯) ও ইয়ন মর্গান (৪৫)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arjun Tendulkar: সুযোগ পেয়েই নজর কাড়লেন, আইপিএল খেলে কত টাকা আয় হয় সচিন-পুত্র অর্জুনের?
সুযোগ পেয়েই নজর কাড়লেন, আইপিএল খেলে কত টাকা আয় হয় সচিন-পুত্র অর্জুনের?
IPL Play Off: আইপিএলে সুপার সানডে! প্লে অফে একটা জায়গার জন্য আজ লড়াই তিন দলের, কাদের সামনে কী অঙ্ক?
আইপিএলে সুপার সানডে! প্লে অফে একটা জায়গার জন্য আজ লড়াই তিন দলের, কাদের সামনে কী অঙ্ক?
Kolkata Knight Riders: চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
Mahela on Rohit-Bumrah fitness: MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা
MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget