এক্সপ্লোর

Euro Cup Quarter Final: বারেল্লা-ইনসাইনে যুগলবন্দিতে বেলজিয়াম-বধ, ইউরোর শেষ চারে ইতালি

বেলজিয়ামের এই দলকে সোনার প্রজন্ম বলা হয়। যদিও বড় ম্যাচে ফের একবার কিছু করে দেখাতে পারল না রবার্তো মার্তিনেসের দল। ফের খালি হাতেই মাঠ ছাড়তে হল বেলজিয়ামকে।

মিউনিখ: লড়াই করল বেলজিয়াম। কিন্তু নতুন চেহারার ইতালিকে রুখতে পারল না রবার্তো মার্তিনেসের দল। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর দলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল দুরন্ত ফর্মে থাকা ইতালি। টানা ৩২ ম্য়াচ অপরাজিত থেকে নজির গড়ল রবার্তো মানচিনির দল। সেই সঙ্গে ফের একবার প্রমাণ হয়ে গেল যে, বড় ম্যাচে চোক করে যায় বেলজিয়াম।

শুক্রবার ভারতীয় সময় মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর শুরু ম্যাচে শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণের ঝড় উঠেছে। মুহূর্মুহূ আক্রমণ উঠেছে দুই দলের বক্স লক্ষ্য করেই। শুরুর ২০ মিনিট অবশ্য বেলজিয়ামের আক্রমণের ঝড়ের সামনে বেশ চাপে ছিল ইতালির রক্ষণ। চোটের জন্য এদিন এডেন অ্যাজার খেলতে না পারলেও বেলজিয়াম দলের ইঞ্জিন বলা হয় যাঁকে, সেই কেভিন দি ব্রুইন খেলেন। ২৬ মিনিটে সেই দি ব্রুইনের শট আটকে দেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা। পরের মিনিটেই ফের একবার আক্রমণ দানা বেঁধেছিল দি ব্রুইনের পা ছুঁয়ে। রোমেলু লুকাকুর শট প্রতিহত হয়।

অবশেষে ম্যাচের ৩২ মিনিটে বেলজিয়ামের গোলমুখ খুলতে সক্ষম হয় ইতালি। ততক্ষণে নিজেদের মধ্যে পাস খেলে বলের দখল নিজেদের দিকে রাখতে শুরু করেছে ইতালি। ৩২ মিনিটে নিকোলো বারেল্লা বেলজিয়ান ডিফেন্ডারদের পায়ের জঙ্গল ভেদ করে ইতালির হয়ে প্রথম গোলটি করেন। মানচিনির দল ১-০ গোলে এগিয়ে যায়।

যদিও গোল খেয়ে ফের তেড়েফুঁড়ে খেলতে শুরু করে বেলজিয়াম। কিছুটা খেলার গতির বিরুদ্ধেই অবশ্য প্রথমার্ধে ফের একটি গোল পেয়ে যায় ইতালি। ৪৪ মিনিটের মাথায় বেলজিয়াম বক্সের বাইরে থেকে জোরাল ভলিতে ২-০ করেন লোরেঞ্জে ইনসাইনে।

তবে প্রথমার্ধের সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়েছিলেন লুকাকু। ৬৬ মিনিটে লুকাকুর শট প্রায় গোলমুখে আটকে দেন স্পিনাজ়োলা। গোল শোধ করার আর কোনও সুযোগ পায়নি বেলজিয়াম।

বেলজিয়ামের এই দলকে সোনার প্রজন্ম বলা হয়। যদিও বড় ম্যাচে ফের একবার কিছু করে দেখাতে পারল না রবার্তো মার্তিনেসের দল। ফের খালি হাতেই মাঠ ছাড়তে হল বেলজিয়ামকে।

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
Lionel Messi: 'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget