এক্সপ্লোর

Euro Cup Quarter Final: চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ইউরোর শেষ চারে ডেনমার্ক

ইউরো কাপে ডেনমার্কের রূপকথার অভিযান চলছে।

বাকু: ইউরো কাপে ডেনমার্কের রূপকথার অভিযান চলছে। শনিবার চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ডেনমার্ক। গোল করলেন ডেলানি ও ডোলবার্গ।

ম্যাচের শুরুটা হয়েছিল ক্রিশ্চিয়ান এরিকসেনের আরোগ্য় কামনার মধ্যে দিয়ে। অভূতপূর্ব দৃশ্য দেখা গেল মাঠে। এরিকসেন জাতীয় দলের দশ নম্বর জার্সি পরে খেলতেন। দু'দলের জাতীয় সঙ্গীতের সময় মাঠে ডেনমার্ক পতাকার পাশাপাশি বিশালাকার এরিকসেনের নামাঙ্কিত দশ নম্বর জার্সি রাখা হয়েছিল। হবে না-ই বা কেন?

ড্য়ানিশ ডিনামাইটদের এবারের ইউরোর শেষ আটে ওঠাটা অনেকটা রূপকথার মতো। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ফিনল্যান্ড। তার আগে পর্যন্ত টুর্নামেন্টের কালো ঘোড়া বা ডার্ক হর্স বলা হচ্ছিল ডেনমার্ককে। অথচ সবকিছু ওলট পালট হয়ে যায় ফিনল্যান্ডের বিরুদ্ধে। ম্য়াচের মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। সেই ম্যাচে হেরেও যায় ডেনমার্ক। গ্রুপ পর্বে তার পরের ম্যাচেও হেরে যায় ডেনমার্ক।

তাদের ঘুরে দাঁড়ানোর শুরু রাশিয়া ম্যাচ থেকে। সেটাই ছিল গ্রুপ পর্বে শেষ ম্যাচ আর নক আউটের টিকিট পেতে বড় ব্যবধানে জিততে হতো ড্যানিশদের। সেই ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ডেনমার্ক। সেই সঙ্গে আদায় করে নেয় শেষ ষোলোর টিকিট। প্রি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে ওঠে ডেনমার্ক।

শনিবার ম্যাচের শুরুতেই সেট পিস থেকে গোল করে এগিয়ে যায় ডেনমার্ক। ম্যাচের বয়স তখন ৫ মিনিট। কর্নার পেয়েছিল ডেনমার্ক। কর্নার থেকে ইনসুইঙ্গিং শট নেন স্ট্রাইগার। বক্সের মধ্যে সেই বল পান ডেলানি। নিখুঁত ও জোরাল হেড নেন তিনি। বল মাটিতে পড়ে তারপর ঢুকে যায় চেক প্রজাতন্ত্রের জালে। শুরুতেই এগিয়ে যাওয়ার পর ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ডেনমার্ক। প্রথমার্ধের শেষের দিকে ডোলবার্গ জোরাল ভলিতে ২-০ করেন। বিরতির পর প্যাট্রিক শিক গোল করে ব্যবধান কমালেও, তাতে লাভ হয়নি। খালি হাতেি ফিরতে হচ্ছে চেক প্রজাতন্ত্রকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Olympic Association: পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
Vaibhav Sooryavanshi: সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
Hardik Pandya: গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
Vaibhav Sooryavanshi: পারলেন না গেল, হাঁটুর বয়সি সূর্যবংশীর কাছে শেষ পর্যন্ত হার মানতেই হল...
পারলেন না গেল, হাঁটুর বয়সি সূর্যবংশীর কাছে শেষ পর্যন্ত হার মানতেই হল...

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget