এক্সপ্লোর

Patrik Schick on Euro Cup: মাঝমাঠ থেকে অবিশ্বাস্য গোল! ইউরো কাপে ইতিহাস প্যাট্রিকের

৪৫ মিটারের (৪৯.৭ গজ) শটে গোল করেই দুহাত প্রসারিত করে দৌড়তে শুরু করেন শিক। সতীর্থরা তখন তাঁকে আলিঙ্গন করার জন্য পিছনে পিছনে দৌড়চ্ছেন। গোটা মাঠ উত্তেজনায় ফেটে পড়ছে প্রায়।

গ্লাসগো: ধারাভাষ্যকারেরা উত্তেজিত। গোটা মাঠ কার্যত হতবাক। এমনকী, ট্যুইটারে বিস্ময় প্রকাশ করলেন হর্ষ গোয়েঙ্কাও।

এইরকম গোল করা সম্ভব? সত্যি সত্যি হল, নাকি কল্পনায় দেখেছেন, অনেকেই হয়তো চোখ কচলে তা দেখে নিয়েছেন।

সোমবার ইউরো কাপে স্কটল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচে এমনই এক অবিশ্বাস্য গোল করে বসলেন চেক তারকা প্যাট্রিক শিক যে, গোটা বিশ্ব মন্ত্রমুগ্ধ। ইউরো কাপে সবচেয়ে দূরপাল্লার শটে গোল বলা হচ্ছে শিকের অনবদ্য কীর্তিকে। ধারাভাষ্যকারেরা বলছেন, ৪৫ মিটারের শটে হয়েছে গোলটি। যা ইউরো কাপের ইতিহাসে রেকর্ড। এর আগের সবচেয়ে দূরপাল্লার গোলটি হয়েছিল ২০০৪ সালের ইউরো কাপে জার্মানির ম্য়াচে। সেই রেকর্ড ভেঙে দিলেন শিক।

ঠিক কীভাবে গোলটি করেছেন শিক? চেক প্রজাতন্ত্র বনাম স্কটল্য়ান্ড ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ম্যাচের ৫২ মিনিটের মাথায় ঠিক সেন্টার লাইনের কাছে সতীর্থের বাড়ানো বল না থামিয়ে চলতি বলেই বাঁ পায়ে ভলি মারেন। সেন্টার সার্কেলের কাছ থেকেই। স্কটল্যান্ডের গোলরক্ষক কিছুটা এগিয়ে এসেছিলেন। সেটা লক্ষ্য করেই গোল লক্ষ্য় করে শট মেরে দিয়েছিলেন শিক। দৌড়ে গিয়ে পিছনের দিকে শরীর শূন্যে ভাসিয়েও তিনি বলের নাগাল পাননি। বল জড়িয়ে যায় জালে। গোলকিপারও জালে কার্যত জড়িয়ে যান।

৪৫ মিটারের (৪৯.৭ গজ) শটে গোল করেই দুহাত প্রসারিত করে দৌড়তে শুরু করেন শিক। সতীর্থরা তখন তাঁকে আলিঙ্গন করার জন্য পিছনে পিছনে দৌড়চ্ছেন। গোটা মাঠ উত্তেজনায় ফেটে পড়ছে প্রায়।

ম্যাচে স্কটল্য়ান্ডকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের প্রথম গোলটিও শিকেরই করা। ২৩ বছর পর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমেছে স্কটল্য়ান্ড। প্রথম ম্যাচে হার দিয়েই শুরু করতে হল তাঁদের। তবে ম্যাচে উত্তেজক লড়াই হয়েছে। চেক গোল লক্ষ্য করে স্কটল্যান্ডও মুহূর্মুহূ আক্রমণ করেছে। তবে চেক গোলরক্ষক দুর্ভেদ্য প্রাচীর হয়ে উঠেছিলেন প্রায়। কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
FIFA World Cup 2026: মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি

ভিডিও

Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget