এক্সপ্লোর

Euro Cup Highlights: বিরল সৌজন্য দেখিয়ে এরিকসেনের জন্য প্রার্থনা দুই প্রতিপক্ষের, শেষ ষোলোয় বেলজিয়াম

এই জয়ের ফলে এই গ্রুপ থেকে ইউরো কাপের শেষ ষোলোয় জায়গা পাকা করে ফেলল বেলজিয়াম।

কোপেনহাগেন: ফুটবল কি শুধুই খেলা? নাকি খেলার মাঠ থেকে জীবনের জয়গান। বৃহস্পতিবারের কোপেনহাগেন অন্তত দ্বিতীয়টিরই সাক্ষী থাকলয। যেখানে সমস্ত প্রতিদ্বন্দ্বিতা ভুলে এক সুরে প্রার্থনা করল দুই দল। ডেনমার্ক ও বেলজিয়াম। ড্যানিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের আরোগ্য কামনায়।ডেনমার্কের সেরা তারকা এরিকসেন। ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরে মাঠে নামতেন। ইউরো কাপে ডেনমার্কের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলা চলাকালীন আচমকা সংজ্ঞা হারান তিনি। দ্রুত চিকিৎসায় তাঁর প্রাণরক্ষা পায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন এরিকসেন। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন ডেনমার্কের তারকা। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, তিনি সুস্থ হয়ে ওঠার পথে।

অভিশপ্ত সেই মাঠেই বৃহস্পতিবার ডেনমার্ক মুখোমুখি হয়েছিল বেলজিয়ামের। তবে ম্যাচের শুরুতেই দেখা গেল বিরল দৃশ্য। যেখানে গোটা স্টেডিয়াম এবং যুযুধান দুই দল এরিকসেনের আরোগ্য কামনা করল। হাততালি দিতে দেখা গেল রেফারিদেরও।

ম্যাচে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার কোনও খামতি ছিল না। ৯৯ সেকেন্ডে গোল করে ডেনমার্ককে এগিয়ে দিয়েছিলেন ইউসুফ পলসেন। ইউরো কাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল। গ্যালারির দর্শক ভালভাবে থিতু হওয়ার আগেই ফেভারিট বেলজিয়াম গোল খেয়ে যায়।

তবে হাল ছাড়েনি বেলজিয়াম। ফিফার ক্রমপর্যায়ে বিশ্বের এক নম্বর দল। প্রথমার্ধে ডেনমার্কই এগিয়ে ছিল ১-০ ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে বেলজিয়াম। তাতেই চাপে পড়ে যায় এক সময় ফুটবল বিশ্বে সাড়া ফেলে দেওয়া লাউড্রপ ভাইদের ডেনমার্ক। ম্যাচের ৫৪ মিনিটে রোমেলু লুকাকুর সঙ্গে পাস খেলে ডেনমার্ক বক্সে উঠে আসেন কেভিন দে ব্রুইন। তাঁর বাড়ানো পাস ধরে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান থরগান অ্যাজার।

কেভিন দে ব্রুইন দ্বিতীয়ার্ধে ছিলেন ছন্দে। একের পর এক নিখুঁত পাস বাড়াতে থাকেন তিনি। বেলজিয়ামও দর্শনীয় ফুটবল খেলতে শুরু করে। ম্যাচের ৭০ মিনিটে বক্সের কোণ থেকে বাঁ পায়ের জোরাল শটে ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্কেমিশেলকে পরাস্ত করেন দে ব্রুইন। এগিয়ে যায় বেলজিয়াম। শেষ পর্যন্ত ওই ব্যবধানই বজায় থাকে। 

এই জয়ের ফলে এই গ্রুপ থেকে ইউরো কাপের শেষ ষোলোয় জায়গা পাকা করে ফেলল বেলজিয়াম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget