এক্সপ্লোর

স্পট ফিক্সিংকাণ্ডে জড়িত ছিলেন না, মিথ্যা অভিযোগ একটা মানুষকে শেষ করে দিতে পারে, বিসিসিআইকে শ্রীসন্থের হয়ে ন্যয়বিচার চেয়ে চিঠি স্ত্রীর

নয়াদিল্লি: বিসিসিআইকে খোলা চিঠি শ্রীসন্থের স্ত্রীর। ২০১৩-য় আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তাতে নাম জড়িয়ে কেরিয়ার শেষ হয়ে গিয়েছে ভারতের এই ফাস্ট বোলারের। ডান হাতি ফাস্ট বোলারের ওপর আজীবন নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই। বুধবার স্বামীর হয়ে ন্যয়বিচার চেয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন শ্রীসন্থের স্ত্রী ভূবনেশ্বরী শ্রীসন্থ। স্বামীর পক্ষে সওয়াল করে তাঁর দাবি, স্পট ফিক্সিংকাণ্ডে জড়িত ছিলেন না শ্রীসন্থ। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, যা তাঁর জীবন ধ্বংস করে দিয়েছে। ভুবনেশ্বরীর দাবি, শ্রীসন্থের অগ্রাধিকারের তালিকায় টাকা রয়েছে একেবারে শেষে, ওর চারপাশে যারা আছে, তাদের সবার ভাল চায় ও। ঘটনাচক্রে দিল্লির এক আদালত ২০১৫-য় স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থকে নির্দোষ বলে রেহাই দিলেও ৩৫ বছর বয়সি ক্রিকেটারের ওপর বিসিসিআইয়ের নিষেধাজ্ঞা বহালই রয়েছে। শ্রীসন্থ এখন টিভি রিয়েলিটি শো বিগ বস ১২-য় আছেন। তার সাম্প্রতিক এক এপিসোডে তাঁকে শোয়ের অন্য প্রতিযোগীদের কাছে ম্যাচ ফিক্সিং কাণ্ড নিয়ে বলার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। শ্রীসন্থ বলেছেন, ম্যাচ গড়াপেটার জন্য তিনি ১০ লক্ষ টাকা নিয়েছেন বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যা। তিনি এতে জড়িত নন, নির্দোষ। কেরল হাইকোর্ট তাঁর ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে যে রায় দেয়, সুপ্রিম কোর্টে তাকে এর আগেই চ্যালেঞ্জ করেন শ্রীসন্থ। তিনি যাতে ইংলিশ কাউন্টিতে খেলার অনুমতি পান, সেজন্য আদালতের অন্তর্বর্তী নির্দেশও চান তিনি। ২০১৩-য় দিল্লি পুলিশ আইপিএলে ঘুষ নিয়ে ম্যাচ গড়াপেটার অভিযোগে শ্রীসন্থ ও আরও দুই ক্রিকেটার অজিত চান্ডেলা ও অঙ্কিত চবনকে গ্রেফতার করে, যদিও পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND: অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
FIFA World Cup 2026: বিশ্বকাপের সবথেকে জমাট রক্ষণ, সুপার সাব মেরিনো-ম্যাজিক, কোন পথে শেষ চারে পৌঁছেছে স্পেন?
বিশ্বকাপের সবথেকে জমাট রক্ষণ, সুপার সাব মেরিনো-ম্যাজিক, কোন পথে শেষ চারে পৌঁছেছে স্পেন?
FIFA World Cup 2026: সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
FIFA World Cup 2026: এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?
এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget